>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| হরমুজ প্রণালী খুলে দিতে নীতিগত সমঝোতায় যুক্তরাষ্ট্র ও ইরান |
➡️ যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক চুক্তির বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
[ad1]
➡️ প্রস্তাবিত এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে এবং ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুত অন্য কোন দেশে পাঠাতে রাজি হবে।
তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের এবং ইরানের সর্বোচ্চ নেতার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
[ad2]
➡️ সমঝোতা অনুযায়ী– ইরান হরমুজ প্রণালী থেকে সামুদ্রিক মাইন অপসারণ করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখবে।
➡️ এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে।
[ad3]
➡️ একই সঙ্গে ইরানকে আবারও আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির অনুমতি দেওয়া হবে।
➡️ চুক্তির অংশ হিসেবে বিদ্যমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ও অন্তর্ভুক্ত আছে।
➡️ তবে পারমাণবিক ইস্যুগুলো পরবর্তী আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে।
সূত্র: The New York Times