>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| আর্টসের ছাত্র-ছাত্রীদের আইকিউ কম, বলছে গবেষণা |
পাকিস্তানের একটি নতুন গবেষণা একাডেমিক জগতে বিতর্ক তৈরি করেছে। এতে বলা হয়েছে, বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের তুলনায় আর্টসের ছাত্র-ছাত্রীদের বুদ্ধিমত্তা কম। জার্নাল অব পলিসি রিসার্চ-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়, ব্যক্তিত্ব এবং পড়াশোনার চয়েজ বুদ্ধিমত্তার সাথে জড়িত। বিজ্ঞানের ছাত্ররা বুদ্ধিমত্তার পরীক্ষায় বেশি ভালো করেছে।
[ad1]
“The data showed that science students are smarter than arts students, and their personality types differ. Graduate students had similar personality patterns, whereas course students had significant disparities in intellect and personality types. Neurotic people scored lower on intelligence than conscientiousness participants. Students from the science group score more on intelligence than arts students, while post-graduate students score higher than graduates. Personalities differ in both comparison groups.”
[Labelbox label="শিক্ষা" limit="3" type="grid"]
ইসলামাবাদের রিফাহ ইউনিভার্সিটির আফতাব হোসেনের নেতৃত্বে এই গবেষণায় ৩০০ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীকে জরিপ করা হয়। তাদের অর্ধেক বিজ্ঞান এবং অর্ধেক আর্টস থেকে, আর অর্ধেক স্নাতক এবং অর্ধেক স্নাতোকোত্তর পর্যায়ের। গবেষকরা “বিগ ফাইভ” ব্যক্তিত্বের গুণ—উন্মুক্ততা, সচেতনতা, এক্সট্রোভার্শন-ইন্ট্রোভার্শন, সম্মতি এবং নিউরোটিসিজম—পরীক্ষা করেন। আর বুদ্ধিমত্তা পরিমাপ করেন রেভেনস টেস্ট দিয়ে, যা দিয়ে আইকিউ মাপা হয়।
[ad2]
ফলাফলে দেখা যায়: বিজ্ঞানের ছাত্ররা আর্টসের চেয়ে বুদ্ধিমত্তায় এগিয়ে। ডেটা বলছে, “বিজ্ঞানের ছাত্ররা আর্টসের চেয়ে স্মার্ট, আর তাদের পার্সোনালিটিও আলাদা।”
এমন তথ্য অন্যান্য দেশের গবেষণার সাথেও মিলে যায়। সৌদি আরবের একটি জার্নালে কিং ফয়সাল ইউনিভার্সিটির ৩৯৫ জন শিক্ষার্থীর উপর “সাক্সেসফুল ইন্টিলিজেন্স”—বিশ্লেষণ দক্ষতা, সৃজনশীল দক্ষতা এবং ব্যবহারিক দক্ষতা—পরীক্ষা করা হয়। এতে সাক্সেসফুল ইন্টিলিজেন্স এবং একাডেমিক পারফর্ম্যান্সের মধ্যে ইতিবাচক সম্পর্ক পাওয়া যায়। বিজ্ঞানের ছাত্ররা হিউম্যানিটিজের চেয়ে বেশি স্কোর করে এসব ফ্যাক্টরে (পিয়ারসন r ০.৩৭৯ থেকে ০.৫৩৫)।
[ad3]
একই রকমভাবে, পোল্যান্ডের একটি গবেষণায় কম্পিউটার সায়েন্স, বিজনেস এবং পেডাগজির ৩০০-এর বেশি শিক্ষার্থীকে হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স দিয়ে তুলনা করা হয়। কম্পিউটার সায়েন্সের ছাত্ররা লজিক্যাল-ম্যাথমেটিক্যাল বুদ্ধিমত্তায় (আইকিউ) সামাজিক বিজ্ঞানের ছাত্রদের চেয়ে অনেক এগিয়ে।
এদিকে অন্যান্য কিছু দিক যেমন আবেগ-অনুভূতি সংক্রান্ত/যোগাযোগ দক্ষতাসহ কিছু ক্ষেত্রে আর্টসের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।
[Labelbox label="জ্ঞান-বিজ্ঞান" limit="3" type="list"]
তথ্যসূত্রঃ