>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| হাইকোর্টে জামিন পেয়েও মুক্তি মিলল না বিক্রমপুরীর, নতুন মামলা দিয়ে গ্রেফতার |
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও মুক্তি মিললো না আলোচিত আলেম ও বিশিষ্ট জুলাই যোদ্ধা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর। আজ দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তির কথা থাকলেও গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের করা নতুন মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে।
[ad1]
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতের আদেশে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার তার কারামুক্তির প্রক্রিয়া চলছিল। তবে মুক্তির আগেই নতুন একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় গাজীপুর ডিবি পুলিশ। ফলে জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
[ad2]
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী লেখক, একটিভিস্ট ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁরা বলেন, বিক্রমপুরীর কিছু কর্মকাণ্ডে দ্বিমত থাকলেও তিনি রাষ্ট্রের জন্য হুমকি নন। সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন মহল বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশাবাদী তাঁরা।
[ad3]
কেন কারাগারে গিয়েছিলেন বিক্রমপুরী?
২০২৫ সালের ২৩ ডিসেম্বর রাতে নরসিংদী থেকে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরদিন ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ ক্ষমতা আইনে ৯০ দিনের আটকাদেশে তাঁকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে।
মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার বাসিন্দা এবং যশোরের ঝিকরগাছার একটি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ইসলামী সংগঠন ও সামাজিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। যেকোনো অন্যায় ও অপরাধ দেখলে নিজে ছুটে যেতেন সেখানে, এ কারণেই তিনি গাজীপুর পুলিশসহ আরো অনেকের চক্ষুশূল ও ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র : প্রহরী নিউজ
[Labelbox label="Bangladesh" limit="3" type="grid"]