>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত |
সৌদি আরবের বিমানঘাঁটিতে অবস্থানকালে ইরানের হামলায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ১৩ মার্চ, শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
[ad1]
কর্মকর্তারা জানিয়েছে, বিধ্বস্ত হওয়া ৫টি উড়োজাহাজই সৌদির মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসের এবং সবগুলো রি-ফুয়েলিং বিমান। কর্মকর্তারা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গত কয়েক দিনে বিধ্বস্ত হয়েছে এই বিমানগুলো।
[ad2]
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে এখন পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর কমপক্ষে সাতটি জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
[ad3]
১৩ মার্চ, শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ রি-ফুয়েলিং যুদ্ধ বিমান। চালক ও সহ-চালকসহ বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিল। তাদের মধ্যে চার জন নিহত হয়েছে, বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রি-ফুয়েলিং বিমান ব্যবহার করা হয়। গত শতকের পঞ্চাশের দশক থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী নিয়মিত রি-ফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করছে এবং এই উড়োজাহাজ মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জন খুবই গুরুত্বপূর্ণ।
[Labelbox label="যুদ্ধ" limit="3" type="list"]
তথ্যসূত্র
1. Five US Air Force refueling planes damaged in Iranian missile strike at Saudi air base – WSJ
– https://tinyurl.com/3bfnenxp
[Labelbox label="আন্তর্জাতিক" limit="3" type="grid"]