> ইরান - ইসরায়েল আমেরিকা যুদ্ধ, ১০ মার্চ, ১১ তম দিনের সারসংক্ষেপ - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

ইরান - ইসরায়েল আমেরিকা যুদ্ধ, ১০ মার্চ, ১১ তম দিনের সারসংক্ষেপ

ইরান - ইসরায়েল আমেরিকা যুদ্ধ, ১০ মার্চ, ১১ তম দিনের সারসংক্ষেপ
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

ইরান - ইসরায়েল আমেরিকা যুদ্ধ, ১০ মার্চ, ১১ তম দিনের সারসংক্ষেপ

[ad1]

🇺🇸🇮🇷⚡- "যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা আর আমাদের আলোচ্যসূচিতে নেই।" - ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

🇮🇷🇦🇪🇴🇲⚡- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উত্তরে একটি জলযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

[ad2]

🇺🇸🇮🇷🇮🇱⚡- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে; ইসরায়েল বিশেষ করে তেলের ডিপোগুলোকে লক্ষ্যবস্তু করছে।

🇺🇸🇮🇷🇮🇱⚡- ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, 'অপারেশন এপিক ফিউরি' শুরুর পর থেকে ইরানজুড়ে ১,৩৪৮ জন নিহত এবং ১৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

[ad3]

🇦🇪🇮🇷⚡- আবুধাবি নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্যের বৃহত্তম শোধনাগার কমপ্লেক্স 'রুওয়াইস ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স'-এ একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে।

🇺🇸🇮🇷⚡- রয়টার্সের তথ্যমতে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

🇺🇸🇮🇷⚡- সিবিএস নিউজ ও সিএনএন জানিয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ইরান ২-৩টি মাইন বহনে সক্ষম এমন ছোট ছোট দ্রুতগামী নৌকা ব্যবহার করছে।

🇮🇷🇮🇱⚡- ইরান ইসরায়েলে কয়েক দফায় বড় ধরণের হামলা চালিয়েছে, যা যুদ্ধের প্রথম দিনের হামলার সমান বা তার চেয়েও শক্তিশালী ছিল।

🇱🇧🇮🇱⚡- লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ এবং দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

🇮🇷🇸🇦🇦🇪⚡- ইরান মাত্র দুই ঘণ্টা বা তার কম সময়ের ব্যবধানে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে হামলা চালিয়েছে।

🇺🇸🇮🇶⚡- ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন কূটনৈতিক স্থাপনায় দুটি ড্রোন হামলা হয়েছে; যার মধ্যে একটি সরাসরি স্থাপনায় আঘাত হেনেছে।

🇫🇷🛢- অপরিশোধিত তেলের দাম কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) ইতিহাসে সবচেয়ে বড় তেল মজুত অবমুক্ত করার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। এই অবমুক্তির পরিমাণ ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময় অবমুক্ত করা ১৮২ মিলিয়ন ব্যারেলকেও ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: রয়টার্স, সিবিএস নিউজ, সিএনএন, ওয়াল স্ট্রিট জার্নাল

[Labelbox label="আন্তর্জাতিক" limit="4" type="grid"]


একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.