>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| উপসাগরীয় দেশ গুলায় ইরানের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের ঘটনায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
[ad1]
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাকে বাংলাদেশ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান সংঘাতের মধ্যে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়,
“ইরানে চলমান হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।”
[ad2]
এর আগে রবিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর আসে। দ্বিতীয় দিনে গড়ানো এই হামলার লক্ষ্য ছিল ইরানের ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামোকে দুর্বল করা।
বাংলাদেশ সতর্ক করে বলেছে, চলমান এই শত্রুতাপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলবে।
[ad3]
বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পথ বেছে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
[Labelbox label="Bangladesh" limit="3" type="grid"]