>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| পাক-আফগান সংঘাত ইস্যুতে কাতার ও সৌদি কর্মকর্তাদের সাথে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রীর ফোনালাপ |
২৮ ফেব্রুয়ারি পাক-আফগান উত্তেজনা ইস্যু নিয়ে কাতার ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পৃথকভাবে ফোনালাপ করেছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ।
[ad1]
কাতারের পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলাপকালে মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, নিরাপত্তা ইস্যুতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাম্প্রতিক পদক্ষেপের উদ্দেশ্যে হল দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা।
[ad2]
এছাড়া তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে পুনরায় অবগত করেন যে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যে কোনও দেশের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রতি ইমারাতে ইসলামিয়ার আফগানিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
[ad3]
অপরদিকে সংঘাত হ্রাসের পক্ষে কাতার ও সৌদি কর্তৃপক্ষ তাদের সমর্থন ব্যক্ত করেছে। তারা গঠনমূলক ভূমিকা পালনে তাদের প্রস্তুতির কথা প্রকাশ করেছে।
দুই দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা অপরিহার্য বলে তারা জোর দিয়েছে।
[Labelbox label="যুদ্ধ" limit="3" type="grid"]