>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| কুয়াকাটায় আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসা প্রতিষ্ঠান |
[ad1]
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খাবার হোটেলসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
[ad2]
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বেড়িবাঁধের বাইরে সমুদ্রসৈকত এলাকায় সিকুইন হোটেল ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ২টি খাবার হোটেল, ২টি কাপড়ের দোকান, ১টি মুদি-মনোহরী দোকান, ১টি ঝিনুকের দোকান, ১টি জেনারেটরের দোকান ও ১টি চায়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
[ad3]
[Labelbox label="Bangladesh" limit="3" type="grid"]