>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| কেউ বাড়তি ভাড়া চাইলে আমাকে ফোন দেবেন : মাদারীপুরে এমপি হানজালা |
[ad3]
সড়ক পরিবহনের যাত্রীদের কাছ থেকে শিবচরের কোথাও কোনো গাড়িতে বাড়তি ভাড়া বা চাঁদা দাবি করে তাহলে তাকে তাৎক্ষণিক বেঁধে রেখে আমাকে ফোন দেবেন- এমন কথা বলেছেন, মাদারীপুর-১ শিবচর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
[ad1]
মঙ্গলবার শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর গোল চত্বর বাস স্টেশন নামক স্থানে পরিদর্শন করে মহাসড়কের নিরাপত্তা জোরদার করা ও যাত্রী পরিবহনের চাঁদাবাজি করে বাড়তি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় তিনি হুঁশিয়ারি দেন।
[ad2]
পাচ্চর যাত্রী ছাউনিতে পরিদর্শনের সময় তিনি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় সংসদ সদস্য সাধারণ যাত্রী, পরিবহনের স্টাফ, শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি মহাসড়কে যাত্রী ছাউনি ছাড়া যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রীদের উঠানামা না করার পরামর্শ দেন।
[Labelbox label="রাজনীতি" limit="3" type="grid"]