>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| আ.লীগ নেতাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা |
[ad3]
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সদ্য কারামুক্ত দুলা মিয়াকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেছেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
[ad1]
দুলা মিয়া নির্বাচনের আগে চট্টগ্রামস্থ নিজ বাসা থেকে আটক হয়েছিলেন। তাকে লোহাগাড়া থানার একটি হত্যা মামলায় আটক হয়েছিল। এছাড়া তিনি জুলাই আন্দোলনে সরাসরি স্বৈরাচার আওয়ামী লীগের নিপিড়নের সঙ্গী ছিলেন।
[ad2]
আওয়ামী লীগ নেতাকে ফুল দিয়ে কারা ফটকে বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেতিবাচক স্ট্যাটাসে সয়লাব হয়ে যায় নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে দুলা মিয়ার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতা দেওয়ার ছবি।
[Labelbox label="Bangladesh" limit="4" type="grid"]