>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| আমরা কেমন হামজা চাই তা আমাদেরই ঠিক করে নিতে হবে |
[ad2]
যে জাতি ফুটবলের হামজা নিয়ে ব্যস্ত সে জাতি উহুদের সায়্যিদুশ শুহাদা হামজা (রাঃ) এর মাহাত্ম্য বুঝবে না, একজন জান্নাতী হামজাকে নিয়ে ব্যস্ত হবে না এটাই স্বাভাবিক।
নিজেকে মুসলিম দাবী করা আর মুসলিম প্রমাণ করা এক বিষয় নয়। আল্লাহ আমাদের আদেশ করেছেন, আমরা যেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ না করি!
রাসুলুল্লাহ (সাঃ) এর সীরাহ ইহুদি জাতির বেঈমানিতে ভরপুর! এই অভিশপ্ত জাতি একের পর এক বেঈমানি করেছে। হাজার বছর পরেও তাদের সে জঘন্য মানসিকতায় কোনো পরিবর্তন হয়নি।
[Labelbox label="Sports" limit="3" type="grid"]
বানু নাযির, বানু কায়নুকা, বানু কুরাইজার মতো আজকের ইহুদিরাও ঠিক একই ভাবে তাদের অনুসরণ করে চলেছে। সাম্প্রতিক সময়ে পবিত্র রমজান মাসে তারা চুক্তি ভেঙ্গে ঘুমিয়ে থাকা নিরীহ ফিলিস্তিনিদের উপর বোম্বিং করে পাঁচ শতাধিক নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে! যাদের মধ্যে অধিকাংশই ছিল নাবালক শিশু।
[ad1]
ইজরায়েলের অনেক বড় একটা মাথা ব্যথা এই যে, মুসলিম উম্মাহ ফিলিস্তিনকে, আল আকসাকে আর এর অধিবাসীদের কখনই ভুলে যায়না! তাদের এই ভালোবাসা দমিয়ে রাখার কোনো বৈধ উপায় ইজরায়েলের জানা নেই। এজন্য তারা চায় আমরা যেন ফিলিস্তিনকে, আল আকসাকে আর এর অধিবাসীদের ভুলে যাই। পুরো উম্মাহ যেন তাদের ভুলে যায়। এই ভুলিয়ে দেয়ার বিষয়টি অত্যাধুনিক ট্যাঙ্ক কিংবা ফাইটার জেট দিয়ে হয়না; বরং এটি হয় বিনোদন দিয়ে, মজা, চিল, মাস্তি ... দিয়ে!
[Labelbox label="Reality Check BD" limit="3" type="list"]
তারা চায় আমরা যেন উহুদের ময়দানের হামজাকে ভুলে গিয়ে ফুটবল জগতের হামজাকে নিয়ে ব্যস্ত হয়ে যাই! উহুদের হামজা ব্যস্ত ছিলেন মুশরিকদের বিরুদ্ধে! আজ সেই একই মুশরিকদের বিরুদ্ধে আরেক হামজা ব্যস্ত, যেই হামজার সাথে রয়েছেন হাজার হাজার যুবকের উন্মাদনা! কিন্তু এই দুই হামজার মধ্যে কতই না ফারাক!
কারণ -
যে হামজা উহুদের চেতনার উপরে সে তার করনীয় জানে ...
যে হামজা ফুটবলের চেতনার উপরে সেও তার করনীয় জানে ...
.
আর দুই হামজা কিভাবে বরাবর হতে পারে! সমান হতে পারে!
তাই নিজেকে প্রশ্ন করুন! আজ উম্মাহ'র এই ভয়াবহ দুঃসময়ে কোন্ হামজা আমাদের প্রয়োজন!
...