>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| টেকনাফে মায়ানমার থেকে মাইন বিস্ফোরণে স্থানীয় যুবকের পা বিচ্ছিন্ন, আতঙ্কে সীমান্তবাসী |
কক্সবাজারের টেকনাফে সীমান্তে এক ভয়াবহ ঘটনায় স্থানীয় এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। মিয়ানমারের পাশ থেকে সংঘটিত মাইন বিস্ফোরণের ফলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
[ad1]
শনিবার থেকে সোমবার পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়েছে। সোমবার দুপুরে হোয়াইক্যং উনচিপ্রাং সীমান্তসংলগ্ন শাহজাহানের দ্বীপ এলাকায় এই বিস্ফোরণ ঘটে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ সংবাদ নিশ্চিত করেছেন।
[Labelbox label="Bangladesh" limit="3" type="grid"]
মাইন বিস্ফোরণে আহত হানিফ (২২) লম্বাবিল এলাকার ফজল আহমদের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
[ad2]
এরআগে শনিবার হোয়াইক্যং সীমান্তে চলমান সংঘর্ষের মধ্যে লম্বাবিল এলাকার শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি এবং স্বশস্ত্র গোষ্ঠীর সহিংসতার প্রতিবাদে স্থানীয়রা সকালে তেচ্ছি ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের বক্তব্য, সীমান্তে মিয়ানমারের এসব বর্বরোচিত কর্মকাণ্ড থেকে রক্ষা চাই। কালকে ছোট শিশু গুলিবিদ্ধ, আজকে মাইন বিস্ফোরণ। এসব বন্ধ করতে হবে।
[Labelbox label="আহত" limit="3" type="list"]
মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ শহর ও সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী ড্রোন হামলা ও লড়াই চলছে। এই সংঘর্ষ থেকে ছোড়া গুলি ও বিস্ফোরণের উপকরণ এপারের এলাকায় পড়ছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
[ad3]
এদিকে প্রেস রিলিজে রোহিঙ্গা স্বাধীনতাকামী সংগঠনআরসা সীমান্তে এসব সহিংসতার দায় অস্বীকার করেছে।
খবরসূত্রঃ দৈনিক ইনকিলাব, দি ‘আসর
[Labelbox label="সন্ত্রাসী" limit="3" type="grid"]