>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| আবদুল্লাহ মায়মুন |
নাম মুফতি আবদুল্লাহ মায়মুন। সদ্য বিবাহিত এই আলেমকে হাসিনা রেজিমের সময়ে দিনের পর দিন গুম করে রাখা হয়। দীর্ঘ সময় পর তাঁকে মিডিয়ার সামনে আনা হলে দেখা যায়, তাঁর চুল ও দাঁড়ি অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না; সে কারণেই আগস্টের পর আগস্ট পেরিয়ে গেলেও তাঁর মুক্তি হয়নি—এমন কথাও উঠছে সোশ্যাল মিডিয়ায়।
[ad1]
পরিবার সূত্রে জানা যায়, অনেক দৌড়ঝাঁপ করে তাঁর জামিনের ব্যবস্থা করা হয়। তাঁদের দাবি, পরশুদিন জামিন দেওয়ার কথা থাকলেও নানা তালবাহানার কারণে জামিন কার্যকর করা হয়নি। গতকাল সকালে পরিবার তাঁকে নিতে কারাগারে গেলে জানানো হয় যে তাঁকে জামিন দেওয়া হয়েছে; তবে বাইরে থেকে কেউ তাঁকে পুনরায় গ্রেপ্তার করেছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নয় এবং ডিবিতে (DB) খোঁজ নিতে বলা হয়।
[Labelbox label="গ্রেফতার" limit="3" type="grid"]
জামিন দিয়ে কারাগারের গেট থেকেই পুনরায় তুলে নেওয়া পতিত স্বৈরাচার হাসিনা আমলের একটি পরিচিত সংস্কৃতি ছিল। প্রশ্ন উঠছে—সেই সংস্কৃতি কি এখনো চলমান?
[ad2]
জামিন পাওয়ার পরও কেন মুফতি আবদুল্লাহ মায়মুনের সঙ্গে তাঁর পরিবারের দেখা হয়নি, সে প্রশ্ন উঠেছে। কেন একজন আলেম জামিন পেয়েও ঘরে ফিরতে পারছেন না, তা নিয়ে উদ্বেগ নেহায়েত কম নয়।
[ad3]
[Labelbox label="গুম" limit="3" type="list"]