>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| মাটি দূষণ: বিষাক্ত মাটি থেকে ফসল, তারপর ঘটে স্বাস্থ্যহানি |
“মাটি সুস্থ থাকলে ফসল হবে নিরাপদ, আর নিরাপদ ফসলেই নিশ্চিত হবে সুস্থ প্রজন্ম।”
[ad1]
বাংলাদেশের মাটি ক্রমশ দূষিত হচ্ছে। প্রতি বছর ২৫ থেকে ৩০ লাখ টন প্লাস্টিক বর্জ্য আর শিল্পাঞ্চল থেকে ১৫ লাখ টন বিষাক্ত বর্জ্য মাটিতে মিশছে । এই দূষকগুলো মাটি থেকে ধান, শাক, সবজি, ফলমূলে করে আমাদের খাবারের প্লেটে আসে আর সরাসরি শরীরে প্রবেশ করে।
[Labelbox label="স্বাস্থ্য" limit="3" type="grid"]
দৈনন্দিন জীবনে আমরা পলিথিন ব্যাগ, একবারের ব্যবহৃত প্লাস্টিক, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট মাটিতে ফেলি। এগুলো পচে না, মাইক্রোপ্লাস্টিক হয়ে মাটিতে জমে। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার-কীটনাশক মাটির মাইক্রো অর্গানিজমগুলোকে মেরে ফেলে,মাটির উপকারী অনুজীবগুলোর ক্ষতি করে।
[ad2]
সাভার-নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন কারখানা থেকে ক্রোমিয়াম, সীসা, রং মাটিতে ফেলা হয়। ফলে মাটির পি এইচ ৮-৯ পর্যন্ত উঠে যায়।
[Labelbox label="পরিবেশ ও আবহাওয়া" limit="3" type="list"]
এই দূষকগুলো কীভাবে শরীরে ক্ষতি করে?
মাটির ক্রোমিয়াম ধান-সবজিতে শোষিত হয়, খেলে কিডনি-লিভার নষ্ট করে, ফুসফুসের ক্যান্সার ডেকে আনে। সীসা শিম-পটল-লাউয়ে জমে, শিশুদের রক্তে মিশে মস্তিষ্কের বিকাশ বন্ধ করে, আইকিউ কমায়, রক্তাল্পতা ঘটায়। মাইক্রোপ্লাস্টিক মাছ-সবজিতে ঢুকে হরমোনের ভারসাম্য নষ্ট করে,গবেষণায় ধারণা করা হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রজনন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। বুড়িগঙ্গা তীরের সবজিতে মার্কারি পাওয়া যায়, যা স্নায়ুতন্ত্র ধ্বংস করে। গবেষণায় দেখা গেছে, ঢাকার বাজারের ৬০ শতাংশ সবজিতে ভারী ধাতুর মাত্রা সহনীয় সীমার চেয়ে বেশি।
[ad3]
প্রতিকারে কাপড়ের ব্যাগ নিন, কম্পোস্ট করুন, প্রাকৃতিক ক্লিনার ব্যবহার করুন। এছাড়া কৃষিতে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক(আইপিএম) ব্যবহার বাড়াতে হবে । কারখানায় ইটিপি বাধ্যতামূলক করতে হবে , ক্রোম রিকভারি শুরু করতে হবে । সরকারের প্রতি উপজেলায় মাটি-ফসল পরীক্ষাগার দেয়া উচিত, দূষণকারীকে জরিমানা-লাইসেন্স বাতিলের আওতায় নিয়ে আসতে হবে ।
মাটি বাঁচলে আমরা বাঁচব। আজকের ছোট সচেতনতা কালকের সুস্থ প্রজন্ম দেবে।
[Labelbox label="Bangladesh" limit="3" type="grid"]
মো: রিদওয়ান সরকার
শিক্ষার্থী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়