>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| রাজশাহীতে এক বিকৃত রুচির নরপিশাচ! |
প্রত্যন্ত গ্রাম থেকে উচ্চ শিক্ষার জন্য রাজশাহীতে আসেন তাসনিয়া (ছদ্মনাম)। যথারীতি শিক্ষানগরী রাজশাহীর এক স্বনামধন্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্সে ভর্তি হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান। ছেলে একই কলেজের ছাত্র।
[ad1]
পড়াশোনা আর প্রেম এক স্বর্গীয় সময় পার করছিলো প্রেমিক যুগল। সেই সময় সুন্দরী তাসনিয়ার দিকে নজর পড়ে এক ছাত্রলীগ নেতার। ক্যাম্পাস মাতিয়ে রাখা হাস্যোজ্জ্বল প্রেমিক যুগলের জীবনে যোগ হয় এক ভয়ংকর দূর্বিষহ অধ্যায়।
[Labelbox label="ছাত্রলীগ" limit="3" type="grid"]
ছাত্রলীগ নেতা নানাভাবে প্রেম নিবেদন করেন, কিন্তু তাসিনায়া তাতে সাড়া দেয়নি। সেই ক্ষোভে তার প্রেমিককে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় ওই ছাত্রলীগ নেতা। প্রেমিককে জিম্মি করে তাসনিয়ার সম্মতি আদায় করে। এরপর ছেড়ে দেয় প্রেমিককে। পরে বাধ্যকরে তাসনিয়াকে তার ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে। ফ্ল্যাটে আওয়ামী হুজুর ডেকে ছেলেখেলার বিয়ের আয়োজন করেন। কোন ডকুমেন্টস ছাড়াই প্রায় ৬ মাস ধরে তাসনিয়াকে ধর্ষণ করে নরপিশাচ। চলে শারীরিক নির্যাতনও। দূরত্ব বাড়লেও তিন বছর ধরে ধর্ষণের স্বীকার ওই কলেজছাত্রী। সেই সময় তাসনিয়ার প্রেমিক ও তার পরিবারকে রাজশাহী শহর ছাড়তে বাধ্য করা হয়। যে গল্প আজও অপ্রকাশিত। সামাজিক মর্যাদা ও পারিবারিক সম্মানের কথা ভেবে মুখ খুলেনি কোথাও। বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা তিনি প্রকাশ্যে আনেননি।
তবে সব হারনো ধর্ষিতা বেছে নেন অন্ধকার জগত। যন্ত্রণা ভুলতে মাদক তার নিত্যদিনের সঙ্গি। রঙ্গিন জগতে বিচরণ।
[ad2]
ছাত্রলীগ নেতা বলতেন, কষ্ট হলেও তাকে তার কাছেই থাকতে হবে। এটা বিকৃত রুচি। তার এই ফ্যান্টাসি গ্রামের একটা সহজ সরল স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখা শিক্ষার্থীর জীবনকে নরক বানিয়ে দিয়েছে।
কিন্তু দুঃখের বিষয় এই পিশাচ রাজশাহীর মাটিতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এটা লজ্জার।
[Labelbox label="ধর্ষণ" limit="3" type="list"]
তবে আশার কথা হচ্ছে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে আসা ওই কলেজছাত্রী পাহাড়সহ কষ্ট নিয়ে রাজশাহী ছেড়ে গ্রামে ফিরে গেছে।
ফ্যাস্টিস্ট হাসিনার প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠা ছাত্রলীগ নেতারদের এটা একটা ছোট্ট উদাহরণ। এরা কত মানুষের জীবন যে নরক বানিয়েছে তার হিসেব নেই। এসব পিশাচদের কারণে শেখ হাসিনাকে ভয়ংকর পরিণতি ভোগ করতে হয়েছে।
[ad3]
সারাদেশে শিক্ষানগরী রাজশাহীর একটা সুনাম রয়েছে। অবশ্য এই শহরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি এই ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। প্রয়োজন এটিকে সমূলে উৎপাটন করার। তার জন্য দরকার নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন। এ কাজে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সামাজিক সংস্থাকে এগিয়ে আসতে হবে। সবাইকে হতে হবে দায়িত্বশীল।
[Labelbox label="Bangladesh" limit="3" type="grid"]
তথ্য ও লিখা: Faruk Ahmed Chowdhury, লেখক ও সাংবাদিক, মানবজমিন, দেশটিভি।