> বাহিনী ও এজেন্সিতে থাকা দোসরদের সাইজ না করলে গুলি চলতেই থাকবে’—বিয়ার্ডেড বেঙ্গলি - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

বাহিনী ও এজেন্সিতে থাকা দোসরদের সাইজ না করলে গুলি চলতেই থাকবে’—বিয়ার্ডেড বেঙ্গলি

সময় এসেছে বিশৃঙ্খলা বাহিনীতে থাকা, এজেন্সিতে থাকা আওয়ামী দোসরদের যতটা দ্রুত সম্ভব সাইজ দেয়া (ব্যবস্থা নেয়া)। নতুবা গুলি আরো এভাবে চলতেই থাকবে,,,
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

বাহিনী ও এজেন্সিতে থাকা দোসরদের সাইজ না করলে গুলি চলতেই থাকবে’—বিয়ার্ডেড বেঙ্গলি


ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও গবেষক ‘বিয়ার্ডেড বেঙ্গলি’। তিনি মনে করেন, নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন এজেন্সির ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী স্বৈরাচারের দোসরদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা না নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।


শুক্রবার (১২ ডিসেম্বর) শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় নিজের অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

বিপ্লব পরবর্তী সময়ের নিরাপত্তা পরিস্থিতি ও সাধারণ মানুষের ধারণা নিয়ে তিনি লিখেন, “আমরা হয়ত ভাবছিলাম সব ঠিকঠাক আছে। অনেকে ‘স্টেক’ (সুযোগ-সুবিধা/পদ) পাইয়া মনে করছে আমরা তো জিতে গেছি। বিষয়টা আসলে তা না।”


হাদির ওপর হামলা নিয়ে রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি হতে পারে উল্লেখ করে এই গবেষক আশঙ্কা প্রকাশ করেন, প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যাবে। তিনি লিখেন, “এ নিয়ে রাজনীতি হবে। কিন্তু একচুয়াল যারা এই গুলি চালানোর মাস্টারমাইন্ড, তারা ধরাছোঁয়ার বাহিরে থেকে যাবে।”


প্রশাসনে এখনো পতিত স্বৈরাচারের দোসরদের অবস্থানের দিকে ইঙ্গিত করে বিয়ার্ডেড বেঙ্গলি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অবিলম্বে সংস্কারের দাবি জানিয়ে বলেন, “সময় এসেছে বিশৃঙ্খলা বাহিনীতে থাকা, এজেন্সিতে থাকা আওয়ামী দোসরদের যতটা দ্রুত সম্ভব সাইজ দেয়া (ব্যবস্থা নেয়া)। নতুবা গুলি আরো এভাবে চলতেই থাকবে।”


উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার এই হামলার পরেই নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে, যারই প্রতিফলন দেখা গেলো বিয়ার্ডেড বেঙ্গলির এই বক্তব্যে।



একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.