>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| আওয়ামী লীগঃ দেশ এবং জগণের জন্য একটি নিরাপত্তা হুমকির নাম! |
~ সমসাময়িক রাজনীতি - ৩ ~
---
সাম্প্রতিক সময়ে, ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদনটি প্রকাশ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলেছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে। যাদের বক্তব্য নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ রয়েছে।
.
এই প্রতিবেদনে সাবেক মক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে,-
'বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি।'
.
বিগত ফ্যাসিস্ট রেজিমের রাজনৈতিক পরিচয় ছিল আওয়ামী লীগ। এই দলটি আসলে কি পরিমাণ জঘন্য তা আমাদের পক্ষে কখনই, কোন ফরম্যাটেই প্রকাশ করা সম্ভব হবেনা। আমরা এই দলটির ব্যাপারে যতই জানি ততই বিস্মিত হই! বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক মডেলে কোন রাজনৈতিক দলকে নিয়েই হয়ত বাংলাদেশের জনগণ তেমন কোন আশা দেখেন না, তবে আওয়ামী লীগ আর সকল কিছুর বাইরে!
.
নীতিগত ভাবে, আদর্শগত ভাবে এই দলটি অত্যন্ত জঘন্য মানসিকতা ধারণ করে, জিঘাংসা ধারণ করে, দেশের সাথে বেঈমানী এবং গাদ্দারি ধারণ করে। এটি আমাদের দাবী নয় বরং প্রমাণিত! বিগত দশকগুলোতে এই দলটির মধ্যে দেশ এবং জাতির কল্যান তো অনেক দূরের বিষয়, কোন রকম নুন্যতম মানবিক কল্যান এদের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। উল্টো সমস্ত রকম অপকর্মের সাথে এদের নাম পাওয়া গেছে। ধর্ষন, খুন, গুম, চাঁদাবাজি, আগুন সন্ত্রাস, টেন্ডারবাজি, ভূমি দখল, অর্থপাচার, ত্রান লোপাট, ডাকাতি ... ! আপনারা নিজেরাও যাচাই করে দেখুন, এমন কোন একটি অপরাধ পাওয়া যায় কিনা যার সাথে এই দলটির সম্পৃক্ততা পাওয়া যাবেনা!
.
এই দলটি এত জঘন্য যে, নিজের দেশের সেনাবাহিনীর অফিসারদেরকে পর্যন্ত ঠান্ডা মাথায় হত্যা করেছে কেবল মাত্র ভারতকে খুশি করার জন্য! একজন, দুইজন নয়, ৫৭ জন সেনা অফিসারকে তারা ঠান্ডা মাথায় পরিকল্পনা করে দেশের রাজধানীর বুকে হত্যা করেছে!
.
এদের অন্যায় ছিল অকল্পনীয় এবং পাশবিকতায় এদের উৎকর্ষতা ছিল অনন্য!
.
মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী মোজাম্মেল হকের কথাটি অনেক কিছু প্রকাশ করে। একটি স্বাধীন দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ব্যাপারে অনেক কিছুই কেবলমাত্র এই একটি কথা থেকে বুঝে নেয়া সম্ভব। যেমন এই কথাটি স্পষ্ট করে,-
> বিগত দশকগুলো এই দানবীয় সন্ত্রাসী দলটি আসলে কার প্রশ্রয়ে বাংলাদেশে টিকে ছিল।
> বাংলাদেশে উৎখাত হওয়া সন্ত্রাসী রেজিমের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের জনগণের জন্য মৌলিক থ্রেট আসলে কে? কারা?
> এটি এও স্পষ্ট করে আগামী দিনে - বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য আমাদের কাদের প্রধান এবং চিহ্নিত শত্রু হিসেবে গ্রহণ করা উচিত।
.
স্বাধীন বাংলাদেশ এবং এদেশের জনগনের জন্য আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয় বরং এটি একটি নিরাপত্তা হুমকির নাম। এটি কোন আবেগ নির্ভর কথা নয় বরং প্রমাণিত বাস্তবতা!
-------