>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| কোটি টাকার ড্রোন শোঃ শত কোটির মুজিব বর্ষের পথেই আবার হাঁটছেন না তো! ~ |
জুলাইয়ে একটি অভ্যুত্থান হয়েছিল, যে অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন, অনেকে এখনো অসহ্য যন্ত্রনায় বিছানায় কাতরাচ্ছেন! এমন অনেকে আছেন, যাদের পরিবার পথে বসে গেছেন! এমনও অনেকে আছেন যারা দিন গুনছেন, আহত সন্তান কবে মারা যাবেন আর পরিবার বিশাল চিকিৎসা ব্যায়ের বোঝা থেকে হাল্কা হতে পারবে!
এগুলো বাস্তবতা, কোন রাজনৈতিক আলাপ নয়। আমরা দেখছি, ফ্যাসিস্ট এর সাথে যুদ্ধে আহতরা আজ যেন বড়ই অপরিচিত!
ঠিক এরই মাঝে আমরা এও জানতে পারি, -
-
জুলাই অভ্যুত্থানের আইকনিক ইমেজগুলো থ্রিডি'র মাধ্যমে ফুটিয়ে তুলতে এবার 'ড্রোন শো' এর আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। 'তারুণ্যের উৎসব ২০২৫' এর অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে। এর আগে হয়েছিল আরেক শো
এই আয়োজনের ব্যয় এখনও নির্ধারণ না হলেও চীন থেকে এসব ড্রোন আনা-নেওয়া বাবদ খরচ হবে প্রায় ৫ লাখ ডলার, যা বাংলদেশি টাকায় প্রায় ৬ কোটি ১০ লক্ষ টাকা! এটুকু শুধুমাত্র ড্রোনের খরচ!
এর বাইরে, চীন থেকে যেসব কর্মী আসবেন, তাদের থাকা-খাওয়ার খরচ বহন করবে বাংলাদেশ সরকার।
-
কেউ কী বুঝবেন, আইকনিক ইমেজগুলো থ্রিডি'র মাধ্যমে ফুটিয়ে তোলার পেছনে কোটি কোটি টাকা খরচ করা অপেক্ষা এখন আহতকে যথযথ চিকিৎসা নিশ্চিত করে সুস্থ করে তোলাই এ দেশের জনগণ এবং দেশের আহত যোদ্ধাদের কাছে অনেক প্রয়োজনীয়!