> গাজার অধিবাসীরা ফিরে এসেছেন দুনিয়ার শক্তিধর দুটি রাষ্ট্রের আগ্রাসন মোকাবেলা করে! - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

গাজার অধিবাসীরা ফিরে এসেছেন দুনিয়ার শক্তিধর দুটি রাষ্ট্রের আগ্রাসন মোকাবেলা করে!

গাজার অধিবাসীরা ফিরে এসেছেন দুনিয়ার শক্তিধর দুটি রাষ্ট্রের আগ্রাসন মোকাবেলা করে!
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

গাজার অধিবাসীরা ফিরে এসেছেন দুনিয়ার শক্তিধর দুটি রাষ্ট্রের  আগ্রাসন মোকাবেলা করে!


~ সমসাময়িক রাজনীতি - ২ ~

.

দীর্ঘ দেড় বছর পর, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনেরা তাদের ঘরে ফিরছেন। এটি এমন এক মুহূর্ত যা একদিকে যেমন কষ্টের, অন্যদিকে তেমনি আশায় ভরপুর। দীর্ঘ ১৫ মাস ধরে তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছেন, তাদেরকে নিজেদের ঘর থেকে, নিজেদের আবাসস্থল থেকে উচ্ছেদ করা হয়েছে। ইতিহাসের নির্মমতম, নির্লজ্জতম গণহত্যা এবং অমানবিক সমস্ত অপরাধ তাদের সাথে করা হয়েছে। 

.

বিগত ১৫ মাস, গাজার ভূমিতে চলমান এই নৃশংসতা পৃথিবীর সকল বিবেকমান মানুষকে নাড়া দিয়েছে, সে যে ধর্মেরই হোক না কেন। গাজা যেন আজ ধ্বংসস্তুপ; আমাদের ভাই বোনেরা, আমাদের সন্তানেরা সেই ধ্বংস স্তুপেই ফিরে আসছেন!

[Labelbox label="সমসাময়িক রাজনীতি" limit="3"]

তবুও, তাদের এই বাড়ি ফেরা কেবল নিছক ফিরে আসা নয়; বরং এই ফিরে আসার অর্থ অনেক ব্যাপক। গাজাবাসীরা অ্যামেরিকা এবং ইজরায়েলের মত দুটি শয়তানি শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে টিকে থেকে ফিরে আসছেন, আলহামদুলিল্লাহ! 

.

মুসলিম হিসেবে, গাজার এই রক্তাক্ত ধ্বংসলীলা নিছক কোন গল্প নয়; এটি আমাদের সম্মিলিত সংগ্রামের নাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন,-


قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى " 

 

মুমিনদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, দয়দ্রতা ও সহমর্মিতার দিক দিয়ে একটি মানব দেহের মত। যখন তার একটি অঙ্গ অসুস্থ হয় তখন তার সমগ্র দেহতাপ ও অনিদ্রা ডেকে আনে।

- (সহিহ মুসলিম)


[Labelbox label="palestine" limit="3"]


গাজায় আমাদের ভাই বোনদের, আমাদের সন্তানদের ধ্বংসপ্রাপ্ত ঘরে ফিরে আসা আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আমাদের অবহেলা এবং গাফেলতির পরিণতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়! 

.

ইজরায়েলের নির্মম নির্যাতন, নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ, অন্যায় অবরোধ, এবং ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলার ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের ভাই-বোনেরা অটল ছিলেন। তারা কখনো তাদের মর্যাদা হারাতে দেননি, দৃঢ়তার সাথে তাদের ঈমান এবং ঐতিহ্য ধরে রেখেছেন। আগ্রাসনের সামনে তাদের এই অদম্যতা সেই ধৈর্যের বহিঃপ্রকাশ, যা আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন।

.

ধ্বংসের মধ্যেও তাদের হৃদয়ে আশা জীবন্ত! তারা বিশ্বকে প্রমাণ করে দেখিয়েছেন যে, কোনো ধরনের নির্যাতন  আল-কুদস এর সাথে, পবিত্র মসজিদ আল-আকসার সাথে এই উম্মাহর আত্মার সম্পর্ক দুনিয়ার কোন পরাশক্তি ছিন্ন করতে সক্ষম নয়; তাদের ভূমির অধিকার মুছে ফেলতে সক্ষম নয়। যদি তা করতে সব কিছু মাটির সাথে মিশিয়েও দেয়া হয় কিংবা যদি এতে আমাদের সন্তানদের ছিন্ন ভিন্ন করে দেয়া হয় না কেন! এটিই আজ প্রমাণিত!


[Labelbox label="Reality Check BD" limit="3"]


এটি কেবল শারীরিক ফিরে আসা নয় বরং এই ফিরে আসার সাথে রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, বিজয় এবং প্রশান্তির সুসংবাদ। নিশ্চয়ই আল্লাহ আমাদের ভাইবোনদের সম্মানিত করেছেন এবং আল্লাহর শত্রুদের লাঞ্চিত করেছেন! এটি এই সত্যের ঘোষণা যে, বিশ্বাস ও ন্যায়ের প্রতি স্থির থাকা ব্যক্তিদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন,-


 اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ

“নিশ্চয়ই, কষ্টের সাথে রয়েছে স্বস্তি” 

- (আল ইনশিরাহ: ৬) 


আল্লাহ আরো বলেছেন,- 

 اِنۡ تَصۡبِرُوۡا وَ تَتَّقُوۡا لَا یَضُرُّكُمۡ كَیۡدُهُمۡ شَیۡـًٔا ؕ


"আর যদি তোমরা ধৈর্য ধর এবং তাকওয়া অবলম্বন কর, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছু ক্ষতি করবে না"

- (আল ইমরানঃ ১২০)

.

আজ আমাদের মাঝে হাজার হাজার মাইল ব্যাবধান থাকতে পারে তবে সেটি কেবল শারীরিক বটে, আমাদের আত্মার মধ্যে কোন ব্যাবধান থাকার সুযোগ নেই। কোন সীমানাই আমাদের জন্য সীমানা নয় এবং কোন দূরত্বই আমাদের জন্য দূরত্ব নয় আর সেজন্য আমরা এক উম্মাহ, আমরা এক দেহ!

.

আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিন সহ প্রতিটি ভূখন্ডে নির্যাতিত নিপীড়িত মুসলিম জনপদের জন্য শান্তি, নিরাপত্তা এবং কল্যানের ফায়াসালা করে দিন। মুসলিম উম্মাহকে আবার সেই হারানো সম্মান এবং নিরাপত্তা ফিরিয়ে দিন। 


Related Posts

----

#সমসাময়িক_রাজনীতি

#গাজা

#freepalestine




একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.