>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| সন্তান আমাদের... তাই লড়াইটাও আমাদের! ক্লান্ত হবার সময় কোথায়! |
~ পাঠ্যপুস্তকে শরিফ-শরিফা থেকে girl... নাটক এখনো শেষ হয়নি! ~
-
📍 সাম্প্রতিক সময়ে নতুন শিক্ষা বর্ষ ২০২৫, কারিকুলাম থেকে লীক হয়ে আসা একটি গল্প নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। নবম শ্রেণীর ইংরেজি বইয়ের একটি গল্প - girl, লেখিকা হচ্ছে জ্যামাইকা কিনকেইড (Jamaica Kincaid).
.
🔄 ফ্ল্যাশ ব্যাকঃ
.
২৩ এর সেপ্টেম্বর, শরিফ শরিফা ইস্যু নিয়ে দেশের বিভিন্ন মহলে তীব্র সমালোচনা উঠে। দেশের শিক্ষা ব্যাবস্থা যে কেমন জঘন্য পর্যায়ে নেমে গিয়েছিল তা সকলেই জানেন। শরিফ শরিফা ইস্যুতে তখন সারা দেশে সমালোচনা, প্রতিবাদ শুরু হয় এবং বিভিন্ন নাটকের মধ্য দিয়ে চলতে চলতে ফ্যাসিস্টের শোকের মাস আগস্ট এসে যায়। সে পালিয়ে যায়। নতুন উপদেষ্টা সরকারের পক্ষ থেকে পাঠ্যপুস্তক সংশোধন-পরিমার্জনে কমিটি গঠন করা হয়।
.
✒ পয়েন্ট টু নোটঃ
.
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, পাঠ্যপুস্তকে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে কি না, তা যাচাই; প্রণীত পাণ্ডুলিপিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন; বিষয়বস্তু, লেখার উদ্দেশ্য, লেখার মান, রচনার পরিমাণ, ভাষা ও অন্যান্য বিষয় বিবেচনা করে পাণ্ডুলিপিকে প্রকাশযোগ্য ও মানসম্পন্ন করে তোলা; রাষ্ট্রীয় দর্শন, ইতিহাস ও ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মতাদর্শ ও নৈতিক মূল্যবোধ যথাযথ আছে কি না, তা যাচাই করা।
.
📋 কোর ডিসকাশনঃ
.
🔹 girl, এটি একটি কবিতা; যেখানে একজন মা'র চরিত্র তার মেয়েকে কিছু নির্দেশনা বা উপদেশ দিচ্ছে।
🔹 কবিতাটি অনেক বেশি সমস্যাজনক! এর প্রধান কিছু কারণ হচ্ছে, এখানে এমন সব আলোচনা আছে যা, আমদের ধর্মীয় মুল্যবোধ, এমনকি সামাজিক মুল্যবোধের বিবেচনায় প্রশ্নবিদ্ধ!
.
১। ইউজ অফ স্ল্যাংঃ
কবিতায় মা তার মেয়ের উদ্দেশ্যে জঘন্য একটি স্ল্যাং ইউজ করে। যে স্ল্যাং পুরো কবিতায় ৩ বার ব্যাবহার হয়।
"on Sundays try to walk like a lady and not like the slut you are so bent on becoming"
এটার সরল ভাবানুবাদ হচ্ছে, ছুটির দিনে/ উপাসনার দিনে মার্জিত মেয়ের মত থাকার চেস্টা কর, "স্লাট" এর মত নয়, (তোমার যা হাব ভাব দেখছি তাতে মনে হচ্ছে সেদিকেই তোমার খুব ঝোঁক)
.
এই জায়গায় রাখাল রাহা তর্জমা! দিয়েছেন, “আসলে মা তার মেয়েকে "স্লাট" না হয়ে যাবার জন্য এই শব্দ ব্যাবহার করেছে”। কিন্তু রাখাল সাহেবের তর্জমার দুর্বলতা প্রমাণ করতে গেলে এই লেখা বড় হয়ে যাবে। এরচেয়ে বরং আমরা রাখাল সাহেবেকে একটি চ্যালেঞ্জ দেই, -
.
এই কবিতাটি মাত্র ৬৫০ শব্দের, এবং পুরো কবিতায় মা তার মেয়েকে কথিত "স্লাট না হয়ে যাবার সতর্কতা" হিসেবে ৩ বার এই নোংরা শব্দটি এনেছে। এর বিপরীতে আমরা আরেকটি উদাহরণ দেখি। আমাদের পবিত্র কুরআনে প্রায় ৭০ হাজারের বেশি শব্দ আছে এবং আল্লাহ সুবহানাহু ওতায়ালা আমাদের একাধিক বার অশ্লীলতা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন কিন্তু এমন একটি শব্দ পর্যন্ত খুঁজে পাওয়া যাবেনা যা অশ্লীল হিসেবে চিহ্নিত করা যায়!
.
নোংরা শব্দ না উচ্চারণ করেই যদি খারাপ কিছু থেকে বিরত থাকার উপদেশ দেয়া সম্ভব হয় তাহলে "স্লাট" আমাদের সন্তানদের উচ্চারন করতে হবেই কেন!
.
২। ভালোবাসার টিপ্সঃ
সমস্যা আরো বেড়ছে এই পয়েন্টে। মা মেয়েকে "স্লাট" উপাধি থেকে বাঁচার জন্য বিভিন্ন সতর্কতা উল্লেখ করছে যেমন, ভদ্র ভাবে হাঁটা (walk like a lady...), কাপড় ঠিক ভাবে পরিধান করা (this is how to hem a dress when you see the hem coming down...) ইত্যাদি। কিন্তু মুশকিল হচ্ছে একটু পরেই সে মেয়েকে পুরুষ মানুষের সাথে কিভাবে এঙ্গেইজিং! হবে সে ব্যাপারে টিপস দিচ্ছে!
- “this is how to love a man, and if this doesn’t work there are other ways, and if they don’t work don’t feel too bad about giving up.”
.
লিট চার্টস (লিঙ্ক কমেন্টে দেয়া আছে) নামে একটি সাইট আছে যারা লিটারেচার নিয়ে কাজ করে। উপরের লাইনটির ব্যাপারে আমরা তাদেরই কিছু আলোচনা তুলে দিচ্ছি -
.
"Furthermore, Mother specifically explains sex to her daughter, saying “this is how to love a man, and if this doesn’t work there are other ways, and if they don’t work don’t feel too bad about giving up.”
আরও কিছু বলার প্রয়োজন আছে কী! This is sex and if you fail, don’t feel bad, try new, move on…
.
৩। গর্ভপাতের টোটকাঃ
"... this is how to make a good medicine to throw away a child before it even becomes a child;"
.
এটি হচ্ছে সোজা সাপ্টা গর্ভপাত! উপরে পুরুষ মানুষের সাথে ভালোবাসার! (পড়ুন সেক্স) বিভিন্ন টিপস শিখিয়ে দেয়ার পরে এখানে এবার কনসিকোয়েন্স নিয়ে মা টিপস দিচ্ছে! কেবল মাত্র কবিতার শব্দ গুলোই কত নিকৃষ্ট, কত পাশবিক, কতটা অমানবিক ভেবে দেখেন! "throw away a child before it even becomes a child"
.
আমরা রাখাল সাহেবকে প্রশ্ন করতে চাই -
Is this what you want to teach our children that how to "throw away a child before it even becomes a child;" !?
.
লিট চার্টস থেকে আমরা আবার উল্লেখ করছি, -
"Ironically, though, Mother is not categorically against sex, and when she discusses sex, she does so relatively pragmatically and nonjudgmentally. For example, as part of teaching the girl recipes for traditional dishes and medicines, she tells the girl how to make a medicine to induce an abortion."
.
আমরা উপরে "পয়েন্ট টু নোটে" এই কমিটি নিজে তাদের যে কার্যপরিধি ঠিক করেছে তা উল্লেখ করেছিলাম। আপনারা মিলিয়ে দেখুন তো, গর্ভপাতের (abortion) আলোচনা, সেক্স এর আলোচনা - এটা কি তাদের নিজেদেরই সেট করে নেয়া, "রাষ্ট্রীয় দর্শন, ইতিহাস ও ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মতাদর্শ ও নৈতিক মূল্যবোধ যথাযথ আছে কি না..." এসবের আলোকে যাচাই করা হয়েছে!?
.
আমরা জানিনা রাখাল সাহেবরা আমাদের খুব আহাম্মক কেন ভাবেন!
.
৪। রাখাল রাহাঃ
আসল নাম, সাজ্জাদুর রহমান। একজন ব্যাক্তি যিনি নিজের নামই বদলে নিয়েছেন। হয়ত তার এই নাম মুসলিম পরিচয় বহন করে, বাহ্যিক ভাবে হলেও এবং তিনি এটি পরিত্যাগ করেছেন। হতে পারে, আমরা নিশ্চিত জানিনা। তবে আমাদের এভাবে ভাবার সুযোগ তিনিই করে দিয়েছেন, নিজের পরিচয়ে বলেছেন, "riligion less" উনার কোন ধর্ম নেই। তবে আমাদের মাথা ব্যাথা এই জায়গায় যে,- যে ব্যাক্তি নিজেকে পরিচয় দেন, "riligion less" বলে সেই ব্যাক্তি কিভাবে আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে ধর্মীয় মুল্যবোধ, আদর্শ, শিক্ষা, চেতনা সংরক্ষন হচ্ছে কিনা তা নিশ্চিত করবেন!!!
.
ঠিক কিভাবে!?
.
৫। পর্যবেক্ষণঃ
এসমস্ত কিছুই আসলে অনেক গভীর এবং অনেক সুদূর প্রসারী চক্রান্তের অংশ। রাখাল সাহেব বলেছেন আমাদের শিক্ষা ব্যাবস্থা উন্নত হতে হবে। এখানে তিনি মার্কেটিং টুইকে এনেছেন এন্টি ইন্ডীয়ান ফ্লেভার,- "ভারতকে টেক্কা দিতে হলে ভারতের চেয়ে উন্নত শিক্ষা ব্যাবস্থা বানাতে হবে"
.
আমাদের প্রথম কথা যা আমরা স্পষ্ট করে বলতে চাই - আমরা মুসলিম হিসেবে আমাদের সন্তানদের জন্ম দিয়েছি, আমরা তাদের প্রতিপালন করেছি, আমাদের বিশ্বাস তাদের মধ্যে বিকশিত করেছি, আমাদের আদর্শ তাদের শিক্ষা দিয়েছি। আমাদের সন্তানদের ঈমান, তাদের আমল, তাদের আদর্শ, তাদের আখলাক, নৈতিকতা, চরিত্র ধংস্ব হয়ে যাবে এমন কোন পাঠ্য বিষয়বস্তু আমরা মেনে নিবোনা।
.
রাখাল সাহেবদের অবশ্যই মনে রাখতে হবে আমরা আমাদের সন্তানদের "স্লাট" বলিনা এবং আমরা তাদের হারাম জিনার কলা কৌশল শিখিয়ে দেইনা। আমরা আমাদের সন্তানদের হারাম কাজের ফসল হিসেবে গর্ভপাতের মত জঘন্য বিষয় শিখিয়ে দেইনা!
আপনারা তা শেখাবেন - আর আমরা তাই মেনে নিব এমন অপমান আমাদের করবেন না!
.
এ সমস্ত কিছুই একটি ক্লাশের, একটি বইয়ের, একটি নমুনা মাত্র! এখান থেকেই অনুমান করা যায়, নতুন শিক্ষা বর্ষের বাকি পাঠ্য পুস্তকে তাদের কেমন চিন্তা ধারা, মানসিকতা, আদর্শের ছাপ থাকতে পারে!
.
যদি এ পর্যন্ত পড়ে থাকেন তবে আপনারা প্রত্যেকেই এ ব্যাপারে নিজেদের টাইম লাইনে লিখতে শুরু করুন, অন্যদের লিখতে বলুন। শেয়ার করুন, কমেন্ট করুন, ট্যাগ করুন।
.
সন্তান আমাদের…
তাই লড়াইটাও আমাদের!
ক্লান্ত হবার সময় কোথায়!
#islamophobia
#islamophobiaBD