> ইসলাম বিদ্বেষ - এ দল, বি দল মুদ্রার এপিঠ ওপিঠ! - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

ইসলাম বিদ্বেষ - এ দল, বি দল মুদ্রার এপিঠ ওপিঠ!

“জয় বাংলা” ভুল করেছিল “আল্লাহু আকবার” কে প্রতিদ্বন্দ্বী ভেবে... “বাংলাদেশ জিন্দাবাদের” ও সেই একই ভুল করা মোটেও উচিত নয়! ... যদিও পদে পদে তারা সে দিক
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

ইসলাম বিদ্বেষ - এ দল, বি দল মুদ্রার এপিঠ ওপিঠ! 


📍 বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে কথিত “বিরোধী দল” হিসেবে বি এন পি আসলে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি, বরং আওয়ামী রেজিম তাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করেছে।

“বিরোধী দল” হিসেবে তারা দেশের জনগণের সামনে কোন আশাই দেখাতে পারেনি। শেষ পর্যন্ত তো বিরোধী দলের খেতাবটাও হারিয়েছে!

.

বাস্তবতা তো এমন যে, ওবায়দুল কাদেরের মত ব্যাক্তি মির্জা ফখরুল সাহেবকে নিয়ে মজা নিয়েছে!

.

ফ্যাসিস্ট রেজিম এবং তার গুন্ডা বাহিনী পালিয়ে যাবার পরে বি এন পি আগের গুন্ডা বাহিনীর জায়গায় দখল নিয়েছে। এমনও শিরোনাম হয়েছে, চাঁদাবাজিতে বি এন পি আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবার প্রতিযগিতায় নেমেছে! আমরা ঐ আলোচনায় আপাতত যাচ্ছিনা। আমাদের কনসার্ন একটি বিশেষ জায়গায়।

-

বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। হ্যা, এ কথা সত্য যে, দশকের পর দশক ধরে, সিস্টেম্যাটিক ভাবে এ দেশে ইসলাম বিদ্বেষকে লালন পালন করা হয়েছে কিন্তু এ দেশের জনগণের মনে এখনো ইসলাম হচ্ছে ভালোবাসা। ইসলাম হচ্ছে আমাদের বিশ্বাস এবং আমাদের আদর্শ!

.

দলের নাম যাই হোক না কেন, দলটি দেখতে যত বড়ই হোক না কেন, দলটির লবি যেমন ই হোক না কেন - তাদের এ বিষয়টি খুব স্পষ্ট ভাবেই মনে রাখা উচিত এ দেশের জনগণ ইসলাম নিয়ে কোন রকম ছেলে খেলা সহ্য করবে না, মেনে নেবেনা!



📍 সাম্প্রতিক সময়ে বি এন পির কিছু ইসলাম বিদ্বেষ মূলক আচরণ উল্লেখযোগ্যঃ

-

১। বোরকা পরা নিয়ে কটূক্তিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা ও পোশাক নিয়ে কটূক্তি করে শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

.

বেশ ভয়ংকর রকম দুঃসাহস! এমন দুঃসাহস ভালো নয়!

আমরা এটাও আলাদা করে মনে রাখলাম, যে 🇮🇳 ইন্ডিয়ার দালাল, শিশু ধর্ষক চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে চট্টগ্রামের বিএনপি নেতা ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। কিন্তু বোরকা নিয়ে কটূক্তি করার পরও ছাত্রদল নেতা নবীনকে বহিষ্কার করা হয়নি।

.

২। কুমিল্লায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামের জন্য স্টেজের পেছনে থাকা মসজিদে আজকে যোহরের আজান মাইকে দিতে দেওয়া হয়নি। দেশের মানুষকে মনে হয় তারা খুব বোকা মনে করে। আওয়ামী রেজিম আর তার নির্লজ্জ গুন্ডা বাহিনী যা যা করে গেছে, এরাও ঠিক যেন তাই করে দেখাবে বলে প্রতিজ্ঞা করেছে!

.

আজান কারো বাবার সম্পত্তি না, এটা কারো বাবার স্লোগান ও না। আজান হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য আমাদের রবের সামনে হাজিরা দেয়া আহ্বান! আমরা আশা করব, আজানের ব্যাপারে এমন আচরণের ব্যাপারে আপনারা সতর্ক হবেন! আপনারা আপনাদের কর্মীদের বা নেতাদের শিক্ষা দিবেন, "যখন মাইকে আজান দিবে তখন তোমরা চুপ হয়ে যাবে এবং আজান শেষ হওয়া পর্যন্ত সম্মানের সাথে অপেক্ষা করবে"

.

৩। আমরা আপনাদের লক্ষ্য করি খুব ভালো ভাবেই। আমরা দেখেছি কিভাবে হুম্মাম কাদের চৌধুরীর “আল্লাহু আকবার” স্লোগান দেয়ার কারণে আপনারা বিব্রত হয়েছিলেন! আল্লাহু আকবারের প্রতি আপনাদের যে বিদ্বেষ; আপনাদের অন্তরে যে ভারত প্রীতি, তা বাংলাদেশের সাধারণ মুসলিমের সামনে আপনারাই স্পষ্ট করে দিচ্ছেন!

.

৪। আমরা দেখেছি কিভাবে আপনারা হুজুরদের বেহেশতের সার্টিফিকেট বিক্রিকারী আখ্যা দিয়ে তাদের বিদ্রুপ করেন, অথচ এরপরে আপনারাই আবার বলেন -

"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, আমি মনে করি... "

.

প্লিজ, নিজেদের অপমানিত করবেন না! আপনাদের সন্তানরাই আপনাদের ফ্যাসিস্টদের সাথে মিলিয়ে দিবে! কারণ আপনারা পদে পদে তাদেরকেই অনুসরণ করছেন!

.

৫। সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল বলেছেন, দেশে আবারো ঐ মৌলবাদ দেখতে চাইনা! আবারো!! সিরিয়াসলি!!

.

আমার দেশের মাহমুদুর রহমান সাহেব সুন্দর উত্তর দিয়েছেন আপনাদের জন্য,-

"এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা ১৬ বছর এই ফ্যাসিবাদের শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড ফেরি করে..."

.

দেখুন আমরা জানি আপনাদের দুর্বলতা আছে। আমরা জানি আপনারা অপর দল অপেক্ষা ভিন্ন কিছুই নন। একদম ই নন। আমরা আপনাদের স্পষ্ট করে বলতে চাই,  রাজনীতি নিয়ে আপনারা যা কিছুই করুন না কেন, ইসলামকে আপনাদের হাতের খেলনা মনে করবেন না!

.

ফ্যাসিস্ট রেজিমের সময়েই এ দেশের মানুষ ইসলামের জন্য বুকের রক্ত দিয়েছে। রেজিমের পতনের পরে এখন দেশের সাধারণ মুসলিমরাও বুঝেছেন কিভাবে ফ্যাসিস্ট রেজিম তাদের সামনে পশ্চিমা প্রভুদের মনোরঞ্জন করা "ওয়ার অন টেরর" এর জয় বাংলা ভার্শন “জঙ্গি” কার্ড খেলে এ দেশের মুসলিম জনগোষ্ঠীর উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে!

.

এটি আজ সবাই জানে, সবাই বুঝে! বিগত ১৬ বছরে তারা যে ধোঁয়াশার মধ্যে ছিল তা সরে যাবার পরে এখন তারা ইসলামকে আরো বেশি ভালবাসে। আলেম উলামাদের আরো বেশি ভালোবাসে। সম্মান করে!

আবারো ভেবে দেখুন, প্লিজ এমন ঝুঁকি নিবেন না, যে ঝুঁকি নিলে দেশের সমস্ত মুসলিম আপনাদের বিরুদ্ধে এক হবে!

.

এই জমিনে যদি রাজনীতি করতে চান তাহলে ইসলামকে সম্মানের জায়গায় রাখুন!

.

“জয় বাংলা” ভুল করেছিল “আল্লাহু আকবার” কে প্রতিদ্বন্দ্বী ভেবে...

“বাংলাদেশ জিন্দাবাদের” ও সেই একই ভুল করা মোটেও উচিত নয়!  ... যদিও পদে পদে তারা সে দিকেই হাঁটছে!

---




একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.