>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| বেঁচে থেকে মরে যাওয়া মানুষ গুলোর স্বাধীনতা! |
আমাদের দেশের জনগণের উপরে আওয়ামী রেজিম ছিল ভয়ংকর এক দুঃস্বপ্নের মত! কিংবা এর চেয়েও খারাপ, কারণ দুঃস্বপ্ন এক সময়ে ভেঙ্গে যায়, মানুষ বুঝে সেটি কেবল দুঃস্বপ্নই এর বেশি কিছুনা। কিন্তু আওয়ামী রেজিম ছিল এর চেয়েও ভয়ংকর! কারণ তা ছিল বাস্তব! মানব সভ্যতা এমন কোন অপরাধ দেখেনি যা এই রেজিম করেনি! তাদের জুলুম ফিরাউনের পর্যায়ে চলে গিয়েছিল, মানুষ মেনে নিয়েছিল এই ফিরাউনকে ...
হয়ত তারা স্বাধীন আরেকটি ভোরের আশা ছেড়েই দিয়েছিল ... মানুষ বেঁচে ছিল কিন্তু বেঁচে থেকে মরে গিয়েছিল। একটি দিনের পরে আরেকটি দিন টিকে থাকাই ছিল সেখানে সফলতা!
.
রেজিম এবং তার হায়েনারা যা নিয়ে মত্ত ছিল তা হয়ত পশুর বিবেককেও লজ্জা দিবে! ইতিহাস ক্লান্ত হয়ে যাবে তাদের অপরাধনামা লিপিবদ্ধ করতে! আবারও বলছি মানব সভ্যতা এমন কোন অপরাধ দেখেনি যা এই রেজিম করেনি!
.
তারা স্ত্রীকে কলে রেখে স্বামীকে হত্যা করে ফেলত!
তারা লক্ষ কোটি টাকা লোপাট করে ফেলত!
তারা স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করত!
তারা বিনা অপরাধে নাটক সাজিয়ে মানুষ খুন করত!
তারা ...
তারা ...
অতঃপর, কিভাবে যেন এই বেঁচে থেকে মরে যাওয়া মানুষ গুলোই জেগে উঠলো... এক দুই করে তিনশ... চার পাঁচ করে সহস্র ... লক্ষ! আমরা দেখলাম তারা কিভাবে অসহায়ের মত রেজিমের বুলেটের সামনে রক্তাক্ত আর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিলো! শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, নারী কেউ বাদ গেলোনা ... তারা কাউকেই ছাড় দিলোনা! কিভাবে যেন বেঁচে থেকে মরে যাওয়া এই মানুষ গুলোই ক্ষেপাটে হয়ে উঠল ...
.
রক্ত যেন তাদের কাছে পানি হয়ে গেলো...
"পানি লাগবে পানি" বলতে বলতে রক্তাক্ত হয়ে গেলো ...
জীবন হয়ে গেলো বড়ই সস্তা ...
সকালে বের হয়ে বিকেলেই বিকিয়ে দেয় ...
রক্ত যখন পানি হল, তখন রেজিমের হায়েনারা রক্ত বন্যা বইয়ে দেবার লক্ষ্য নিলো!
চিৎকার করে বললো,- "পুলিশ পারে তোরা কেনো পারিস না"
.
তবে তাই হোক, ক্ষেপাটে মানুষ গুলো যেন আরো পাগল হয়ে উঠলো ...
তবে বন্যাই হবে, লাগে যদি রক্ত বন্যা, তবে তাই হবে,
পিও, তোকে ভেসে যেতে হবে! কাল নয় আজ, আজ নয় এখুনি ...
পিও ভেসে গেলো ...
"যার যার অবস্তান থেকে" পালানোর আদেশ এলো...
দাড়ি কেটে দরবেশ হলো জেলে!
অভিভাবক পালালো সব কিছু ফেলে!
আহ! শান্তি! কতদিন পর! ঠিক কত দিন পর!
জানা নেই, হিসাব মুছে গেছে।
গামছা চিপে চোখের পানি দিয়ে যদি পুকুর হয় ...
সে হিসাব করে সাধ্য কার!
বেঁচে থেকে মরে যাওয়া মানুষ গুলো প্রান খুলে হাসলো, মিষ্টি ছিটালো, আনন্দ করলো ...
স্বাধীনতা বুঝি এমনই হয়!
.
সুখ বেশি দিন সইলোনা ...
একের পর এক প্রেতাত্মার তান্ডব শুরু হল,
স্বাধীনতার জন্য পাগল হয়ে যারা মরে গেলো তারা বেঁচে গেলো!
যারা বেঁচে গেলো তারা মরে গেলেই বুঝি ভালো হত!
.
এক্স রে ফাইলে তাদের শরীরের ভেতরে জমে থাকা ছররা গুলি...
চোখে পট্টি বেঁধেই চোখের আলো বিদায় দিয়ে দেয়া,
ধুঁকে ধুঁকে মরে যাওয়া।
.
এরই মাঝে দর কষাকষি হচ্ছে, - "এবার তুমি বিরোধী আমি ক্ষমতা!"
দুজন মিলে জমবে মজা!
.
বেছে বেছে হত্যা করে দিল, কুপিয়ে দিল, ধর্ষনের হুমকি দিল, উঠিয়ে নিল, গুম করল!
এখানে ওখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল!
এক সকাল বা এক বিকেলের স্বাধীনতা পাগলের হাতে দুলতে থাকা সাঁকোর মত হয়ে গেলো।
.
হঠাত বেঁচে থেকে মরে যাওয়া ক্ষেপাটে হয়ে ওঠা মানুষ গুলো বুঝলো ...
স্বাধীনতা আসলে মরীচিকার মত!
তারা বলতে লাগলো, তোর স্বাধীনতা তুই ফিরিয়ে নে ... আমার ভাই ফিরিয়ে দে...
আবার সময় হয়েছে...
বেঁচে থেকে মরে যেতে হবে।
একটি দিনের পরে আরেকটি দিন টিকে থাকা,- সেটিই সফলতা।
.
তবে, -
এমনও কি হতে পারে...
নতুন আরেক দল, আবারও ক্ষেপাটে হয়ে উঠবে ...
আর বলবে, -
রক্তের দামে কেনা স্বাধীনতা,
রক্তের দামেই টিকে থাকবে।
তবে বন্যাই হবে!
লাগে যদি রক্ত বন্যা, তবে তাই হবে!
--