>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| পুলিশের উচ্চপদে এখনো আওয়ামী ডেভিল, জাতির জন্য অশনি সংকেত! |
গতকাল ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের সময় ডামি রাইফেল প্রদর্শন করার অপরাধে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরাগ থানার পুলিশ।
মেহেদ ভাইকে ফোন করলাম গ্রেফতারকৃত ব্যক্তির ডিটেইলস জানার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বিস্তারিত জানতে পারিনি।
তুরাগ থানা Dhaka Metropolitan Police - DMP এর অধীনে এটা আমার জানা ছিল না বিধায় Gazipur Metropolitan Police-GMP কমিশনারের নম্বরে ফোন করলাম। ফোন রিসিভ করলেন ভারপ্রাপ্ত কমিশনার জনাব মুহাম্মদ জাহিদুল হাসান।
আমি গ্রেফতারকৃত লোকটির কথা বলার পর তিনি বেশ সদয় ভাবেই বললেন, লোকটিতো বোকামি করেছে, তার কারণে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বের ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে। তারপর বললেন তুরাগ থানা তো আমার অধীনে নয়, এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে। তবুও আমি দেখছি কী করা যায়।
আমি তাঁকে জিজ্ঞেস করলাম স্যার, ১৩ বছরের একটা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা চাপা দিয়ে পুলিশ কেন প্রেমের কাহিনি সামনে নিয়ে এলো? গাজীপুরে কেন এতো অঘটন ঘটছে? কেন আপনার পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারছেনা?
এরপরই বেরিয়ে আসলো কমিশনার সাহেবের আসল রূপ!
তিনি বললেন দেখুন, আপনারা শিক্ষিত লোক হয়েও যদি মিডিয়ার কথায় বিভ্রান্ত হন তাহলে তো দুর্ভাগ্যজনক! দেশের কোথাও এখন ইসকন নেই, গাজীপুরে প্রতিমাসে হিন্দু-মুসলিম প্রেম সংক্রান্ত ঘটনা অন্তত ৫০টা ঘটে। কোথাও ইসকনের নাম শোনা যায়নি, যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো তাহলে এই Ataur Rahman Bikrompuri কে আমি গু'লি করে মা'র'তা'ম। সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, এর আগে জেল খেটেছে, এখন 'RAW'র হয়ে দেশে গণ্ডগোল পাকিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
৮ মিনিট ২৩ সেকেন্ডের আলাপে তিনি শুধুমাত্র আলেম-ওলামাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন। তিনি হিন্দুস্তানের পত্রিকার খবরে কী লিখলো সেটা নিয়ে মুসলমানদের বি'রু'দ্ধে এ্যাকশনে যান, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের খবর বিশ্বাস করতে আমাকে বারণ করলেন।
এখানে একটা বিষয় পরিষ্কার, পুলিশের চরিত্র পাল্টায়নি। রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে তিনি আলেমদের ওপর গু'লি চালাতে পারতেন, এখন পারছেন না। ইসকনের এজেন্ট হয়ে তিনি আলেমদের বানিয়ে দিচ্ছেন 'র' এর দালাল। হিন্দুস্তানের দাসী হাসিনার আমলে আলেমসমাজ এবং রাজনৈতিক দলের কর্মীদের ওপর করা মিথ্যা মামলাগুলো কে তিনি সঠিক মনে করছেন।
অথচ, আমার গ্রামের মাদ্রাসা মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়ার মুহতামিম মাওলানা MD Abdul Mukit কে বাড়ি থেকে ধরে নিয়ে ১৫দিন গুম করে রাখার পর ঢাকায় গ্রে'ফ'তা'র দেখিয়ে জ'ঙ্গি মা'ম'লা দিয়েছিল। অন্যদের খবর আমি জানি না।
— মীর জাহানের ফেসবুক পোস্ট থেকে নেওয়া