>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| র্যাবের নামে সংঘটিত প্রতিটি অপরাধের দায় র্যাবের |
সাম্প্রতিক সময়ে নতুন নিয়োগপ্রাপ্ত র্যাবের ডিজি অতীতে র্যাবের বিভিন্ন অপকর্ম যেমন, গুম, খুন এবং নির্যাতনের মত মানবাধিকারের লঙ্ঘন হয় এমন সব অপরাধের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমা চেয়েছে।
.
র্যাব এদেশের জনগণের সামনে এক মূর্তিমান আতঙ্কের নাম! কত পরিবার তাদের দ্বারা ধ্বংস হয়েছে, কত মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে তা কেবল আল্লাহই ভালো জানেন!
.
এমন অবস্থায় তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি আশাব্যাঞ্জক হতে পারে, তবে তাদের কৃত অপরাধের কোন অংশই এই ক্ষমা চাওয়ার দ্বারা কমেন যাবেনা। তাদের কারণে কত মানুষ বিনা অপরাধে জেলের ভিতরে বছরের পর বছর পার করেছেন, এখনো করছে! মাত্র কিছুদিন আগেও র্যাব একজন তরুণকে গ্রেফতার করে নিয়ে যায়। ছেলেটির বিরুদ্ধে অভিযোগ করা হয় সে তার মাকে হত্যা করেছে যা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট! এখন সে জামিনে বাইরে রয়েছে বটে কিন্তু আইনি জটিলতা শেষ হয়নি।
.
একবার ভেবে দেখুন, আপনার মা খুন হয়েছেন খুনীদের হাতে এবং আপনাকেই গ্রেফতার করা হয়েছে আপনার মাকে খুনের মিথ্যা দায়ে! নিজেকে পরিস্থিতির সাথে মিলিয়ে ভেবে দেখুন এটি কত বড় জুলুম! এটি মাত্র একটি নমুনা, এমন আরও কত হাজার হাজার নমুনা রয়েছে, তার হিসাব নেই!
.
তাদের এই ক্ষমা চাওয়া তাদের কৃত অপরাধ সমূহ লঘু করে ফেলার জন্য যথেষ্ট হতে পারে না! যদি সত্যিই তারা ক্ষমা প্রার্থী হয়, যদি সত্যিই তারা মনে করে যে, তারা কোন অন্যায় করেছে, জুলুম করেছে তবে এ ব্যাপারে দুঃখিত হবার এবং মাজলুমের কষ্ট কিছুটা লাঘব করার একটি সুন্দর উপায় হচ্ছে,-
"নাম উল্লেখ করে র্যাবের অধীনে সংঘটিত হওয়া প্রতিটি অপরাধের বিচার করা হবে"- র্যাবকে এই ঘোষণা দিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য উপযুক্ত পদক্ষেপও নিতে হবে। র্যাবের নামে সংঘটিত প্রতিটি অপরাধের দায় র্যাবের'ই।
.
র্যাব কি আসলেই মনে করে, - নির্যাতন, জুলুম, গুম, খুন এসব অপরাধ কেবল "আমরা দুঃখিত" বলার দ্বারা উপশম হয়ে যায়!
.
আপনারা কী মনে করেন!?
---
#গুম
#RealityCheckBD