>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| পূজা মন্ডপের পাশে ৮ বছরের মুসলিম শিশু ধর্ষণ, মন্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকার গ্রেফতার। |
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়ীতে পূজা মণ্ডপের পাশে আট বছরের এক শিশু ধ র্ষ ণে র শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা-অর্চনা চলছিল। ওই সময় এলাকার অনেকেই পূজামণ্ডপে ছিলেন। ওই মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে বুধবার সকাল সাড়ে ১১ টার আশপাশের অন্য শিশুদের সঙ্গে ওই শিশুও খেলা করছিল। এসময় ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে তার কাছে নিয়ে যায় এবং পরে জোরপূর্বক ধরে নিজ বসত ঘরে নিয়ে ধ র্ষ ণ করে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ভজেন্দ্র সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। শিশুটির মা মোসা. ফাতেমা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধ র্ষ ণে র আলামত পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটি দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
#gazipur #Rape