>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| কাশ্মীরের উপত্যকায় অশরীরীদের আনাগোনা |
কাশ্মীর উপত্যকার কুলগাম অঞ্চলের পাহাড়ি বনানীতে সংঘর্ষের ১১ দিন আজ অতিক্রম করলো। আজ ওখানে কোনো ফায়ারিং চলেনি। অনুমান করা যায় যে, কাশ্মীরি গেরিলারা সফলতার সাথে Northern Command - Indian Army এর কর্ডন অ্যাণ্ড সার্চ অপারেশন (CASO) পেরিয়ে নিরাপদে বেরিয়ে যেতে সমর্থ হয়েছেন।
ওদিকে গতকাল কিশতওয়ারে দু'জন গেরিলা অপারেটিভ কর্ডনের মাঝে আটকা পড়ার সংবাদ দিয়েছিলাম। ওখানে মজার ঘটনা ঘটেছে।
গতকাল সারা দিন ও তারপর সারা রাত Indian Army কিশতওয়ারের পাহাড়ি অঞ্চলের ক্লিফে ঝুলন্ত একটি গুহাকে চতুর্দিক হতে ঘেরাও করে Heavy ও Light Machine Gun, Carl Gustaf RL, RPG, Under Barrel Grenade Launcher (UBGL), Small Arms ব্যবহার করে তুমুল ফায়ারিং করতে থাকে। তারপর আজ ওরা গুহার ভেতরে ঢুকে দেখে যে, গুহার মাঝে কোনো মানুষের অস্তিত্ব নাই!
বিপরীতে কাশ্মীরের বিভিন্ন Indian Army ও CRPF ফর্মেশন হতে দূর্ঘটনায় জওয়ানদের মারা যাওয়ার রিপোর্ট সামনে আসতে শুরু করেছে। যা কুলগামে বিপুল পরিমাণ ভারতীয় সেনা হতাহত হওয়ার দিকে নির্দেশ করছে।
তার মাঝে আবারো উপত্যকার গুদার খালসা অঞ্চলে বিশাল কর্ডন অ্যাণ্ড সার্চ অপারেশন (CASO) লঞ্চ করেছে ইণ্ডিয়ান আর্মি। রহস্যময় তরুণদের সেখানকার পাহাড়ের দিকে কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে চলতে দেখার তথ্য পাওয়ার পর অপারেশনটি শুরু করা হয়।
U.S. Department of State এর পক্ষ হতে আজ Baloch Liberation Army (BLA) কে Foreign Terrorist Organisation (FTO) হিসাবে চিহ্নিত করা হয়েছে। যা President Donald J. Trump এর সাথে Narendra Modi এর বন্ধুত্বের চিঁড়কে আরো সুস্পষ্ট করে দিলো বলে আমার ধারণা।
ধন্যবাদ।
এটি ছিল গতকালের তথ্য। আজ নতুন পাওয়া রিপোর্ট অনুসারে কুলগামের পাহাড়ে চলমান কর্ডন অ্যাণ্ড সার্চ অপারেশন (CASO) বন্ধ করে সেখান হতে পাততাড়ি গুটিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। যার মাধ্যমে নিজেদের অপারেশন ব্যর্থ ঘোষণা করেছে ওরা।
ওদিকে কুলগামের পাহাড়ি জঙ্গলে গেরিলাদের হামলায় নিহত ভারতীয় সেনার সংখ্যা হয়তো ১০ অতিক্রম করছে। বিভিন্ন কথিত দূর্ঘটনার মাধ্যমে যা ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে।
ধন্যবাদ।
© Revan M