>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| অস্ত্রের মুখে জিম্মি করে রোহিঙ্গাদের খাদ্যসামগ্রী লুট করছে আরাকান আর্মি ! |
মিয়ানমারের আরাকান রাজ্যের মংডুর উত্তরাংশে সন্ত্রাসী আরাকান আর্মি প্রতিদিন রোহিঙ্গা দোকানে হামলা চালিয়ে খাদ্যসামগ্রী লুট করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাবার খাওয়ার পরে দোকানদাররা অর্থ দাবি করলে তাদের মারধর করা হচ্ছে। স্থানীয় রোহিঙ্গারা বলছেন, আরাকান আর্মির সন্ত্রাসীরা গ্রামে প্রতিনিয়ত হানা দিচ্ছে, খাবার চুরি করছে এবং কৃষিজমি থেকেও শাকসবজি লুট করে নিয়ে যাচ্ছে।
"বাউংজার", "মিংগলারজি", "থাও ওলা" এবং "থারেক ওক" গ্রামগুলোর মধ্যে আরাকান আর্মির সেনারা নিয়মিত নির্যাতন চালাচ্ছে। প্রতিবাদ করলে নিরীহ রোহিঙ্গা দোকানদারদের গালাগাল ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। হামলার সময়ে সেনারা মাতাল অবস্থায় মালপত্র চুরি করে এবং কোনো অভিযোগ করলে আটক করার ভয় দেখায়।
আরাকানে রোহিঙ্গাদের উপর এমন কোনো নির্যাতন নেই, যা মগ সন্ত্রাসী আরাকান আর্মি করছে না। তাদের লক্ষ্য একটাই যেসব রোহিঙ্গা এত নির্যাতনের পরেও আরাকান ছাড়েনি, তাদের উপর জুলুমের মাত্রা বাড়িয়ে দাও, যেন তারা নিজেদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়।
তথ্য সুত্র :- আরাকান দেশ টিভি