>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| গাযা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর গোপন পরিকল্পনা : দুই সপ্তাহে যুদ্ধ শেষের টার্গেট |
ইসরায়েলি পত্রিকা ইসরাইল হায়োমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে গোপনে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যার লক্ষ্য গাযা যুদ্ধ দুই সপ্তাহের মধ্যে শেষ করা।
এই খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইরানে সাম্প্রতিক হামলার পরই দুই নেতার মধ্যে সমঝোতা হয় যে গাযায় যুদ্ধ দ্রুত থামাতে হবে। পরিকল্পনায় রয়েছে হা মাসকে গাযা থেকে সরিয়ে দেওয়া এবং একটি আরব জোটের হাতে শাসনভার তুলে দেওয়া। এই আরব জোটে থাকছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর এবং আরও অন্তত দুটি আরব রাষ্ট্র।
পরিকল্পনা অনুসারে, হা মাস নেতৃত্বকে নির্বাসিত করা হবে এবং মুক্তি দেওয়া হবে সব ইসরায়েলি জিম্মিকে।
ইসরাইল হায়োমের রিপোর্ট বলছে, এই উদ্যোগের আরেকটি বড় লক্ষ্য হলো আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ। সৌদি আরব ও সিরিয়াসহ আরও কিছু আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে প্রচেষ্টা থাকবে।
এছাড়া, চুক্তির অংশ হিসেবে একটি ‘শর্তসাপেক্ষ দুই-রাষ্ট্র সমাধান’ মেনে নিতে ইসরায়েল প্রস্তুত হবে বলে বলা হয়েছে। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিমতীরের কিছু অংশে ইসরাইলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে।
ইসরাইলি পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছে। তবে ইসরাইলি বা মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো পরিকল্পনার কথা প্রকাশ্যে স্বীকার করেনি।