![]() |
| ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস - ১৮ই এপ্রিল ২০০১ |
আজকের এই দিনে ( ১৮ই এপ্রিল ২০০১) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে কুড়িগ্রামের বড়াইবাড়ী গ্রামে নিরীহ ঘুমন্ত বাসিন্দাদের ওপর হামলা চালায় এবং অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ করে। সরকারি হিসেব অনুযায়ী এতে প্রায় ৭২ লক্ষ টাকার ক্ষতক্ষতি হয়।
ন্যাক্কারজনক এ হামলার পাল্টা জবাবে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যেখানে বাংলাদেশ রাইফেলস (BDR) এর দেশপ্রেমিক সদস্যদের সাথে লড়াইয়ে প্রাণ হারান ১৬ ভারতীয় বিএসএফ সদস্য। আটক হয় আরো বেশকয়েকজন। এছাড়া শহীদ হয় বিডিআরের দুই সদস্য।
তখন থেকেই প্রতিবছর এ দিনটি ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে পালন করা হয়। ঐতিহাসিক বড়াইবাড়ি দিবসের ২৪ বছর পূর্ণ হয়েছে।
