![]() |
| নিজেদের বসতির কাছেই বোমা ফেলল দখলদার ইসরায়েলি যুদ্ধবিমান |
গাজা সীমান্তে এবার নিজেদের বসতিতেই বোমা হামলা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হা*মাসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ইসরায়েলি যু*দ্ধবিমান ইহুদি জনবসতির উপরেই বোমাবর্ষণ করেছে।
বুধবার সকালের ওই ঘটনার পরেই অবশ্য নিজেদের পক্ষে সাফাই গেয়েছে আইডিএফ। তারা দাবি করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই গাজা সীমান্তের দুই কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইসরায়েলি ভূখণ্ডের ওপর যু*দ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গেছে। নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এটি।
বোমাটি দক্ষিণ গাজা সংলগ্ন নির ইথজাক কিব্বুৎজের কাছে পড়ে, যা সীমান্ত থেকে প্রায় দুই মাইল দূরে অবস্থিত। এটি কী ধরনের বোমা ছিল তা জানায়নি আইডিএফ।
নির ইতজাকের একজন মুখপাত্র জানিয়েছে, বোমাটি গ্রামের খামার এলাকায় পড়ে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, বাসিন্দারা ইয়েদিওথ আহরোনোথ দৈনিককে জানায়, তারা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি কারণ তারা গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতার কারণে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শুনে অভ্যস্ত। তবে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছে।
গাজায় বর্বর ইসরায়েলি গণহ*ত্যা শুরু হওয়ার পর এটি প্রথম কোনো ঘটনা নয়। ২০২৪ সালের জুন মাসে, গাজা লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ট্যাঙ্ক শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত বেড়ার কাছে ইসরায়েলি ভূখণ্ডে পড়েছিল।
এক মাস আগে, এশকোল অঞ্চলের মোশাভ ইয়াতেতের বাড়িগুলোর মধ্যে একটি এফ-১৫ যু*দ্ধবিমান থেকে ফেলা ৫০০ কিলোগ্রাম ওজনের একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। যা সামরিক বাহিনী ‘ব্যতিক্রমী, বিরল এবং বিপজ্জনক’ বলে অভিহিত করেছিল।
সে আরও বলেছে, লেবানন ও সিরিয়ার মতোই, গাজার স্থায়ী বা অস্থায়ী যেকোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও (ইসরায়েলি) বসতিগুলোর মাঝে বাফার হিসেবে থাকবে।
আল জাজিরার সাংবাদিক বলছেন, ইসরায়েলি মন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল। সে আরও নিশ্চিত করেছেন যে 'দখল' ইসরায়েলের সামরিক কৌশলের অংশ। এবং এই দখল লেবানন ও সিরিয়াতেও হবে।
আল জাজিরার সাংবাদিক বলছেন, ইসরায়েলি মন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল। সে আরও নিশ্চিত করেছেন যে 'দখল' ইসরায়েলের সামরিক কৌশলের অংশ। এবং এই দখল লেবানন ও সিরিয়াতেও হবে।
ইসরায়েলের ‘দ্য হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ কার্তজের পরিকল্পনাকে ‘উদ্ভট কল্পনা’ বলে মন্তব্য করেছে। গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের আত্মীয়-স্বজনদের এই সংগঠন বলেছে, ‘তারা [সরকার] প্রতিশ্রুতি দিয়েছিল সবকিছুর আগে জিম্মিদের ফিরিয়ে আনা হবে। কিন্তু বাস্তবতা হলো, তারা জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে ভূখণ্ড দখলের দিকে বেশি মনোযোগী।’
