>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবশিষ্ট সব বন্দির মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে তেল আবিবে সন্ত্রাসী দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেছে বেশি কিছু ইসরায়েলি।
মঙ্গলবার (৮ এপ্রিল) আল-জাজিরা এক ভিডিও পোস্টে এ খবর জানিয়েছে। ভিডিওটি যাচাই করেছে আল-জাজিরার সানাদ এজেন্সি।
ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর দলের সদর দফতরে যাওয়ার আগে হাবিমা স্কোয়ারে জড়ো হচ্ছেন। তারা একটি দুর্নীতি কেলেঙ্কারির প্রেক্ষাপটে ‘কাতারগেট’ নামে পরিচিত কার্যালয়টিকে ‘কাতারি দূতাবাসের সদর দফতর’ হিসাবে বর্ণনা করেন।
অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার মামলাগুলোতে অভিযোগ করা হয়, ইসরায়েলি গণমাধ্যমে কাতার তাদের স্বার্থ প্রচারের জন্য নেতানিয়াহুর ঘনিষ্ঠ দুই জ্যেষ্ঠ উপদেষ্টাকে অর্থ দিয়েছিল।
যদিও অভিযোগগুলোকে অস্বীকার করে কাতার বলেছে, এ দাবিগুলো কেবল তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, যারা ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টাকে নষ্ট করতে চায়।
#Gaza #PALESTINE #QATAR #Israel