![]() |
| কালিমা খচিত পতাকা নিয়ে ❛মার্চ ফর গাজা❜ কর্মসূচিতে যোগ দিতে আসা তরুন গ্রেপ্তার! |
গত ১২ই এপ্রিল ঐতিহাসিক ❛মার্চ ফর গাজা❜ কর্মসূচিতে কালিমা খচিত পতাকা নিয়ে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে হেনস্থা, মারধর এবং গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে। এমনকি খোদ সেনা সদস্যদেরও এ কাজ করতে দেখা গিয়েছে।
আমাদের প্রাপ্ত তথ্যমতে, গতকাল কালিমার পতাকা বহনের অপরাধে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে এবং একজনকে মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান করা হয়। আটককৃতদের মুচলেকা ও সুপারিশের মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
তবে কি বাংলাদেশে কালিমার পতাকা নিষিদ্ধ হতে চলেছে?
