>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| গাজায় ১ হাজার স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েল |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে সন্ত্রাসী দখলদার ইসরায়েল। একই সঙ্গে এসব মৃতদেহ গণকবর দিয়েছে ইসরায়েলি দখলদার সেনারা। পরে সোমবার এসব মৃতদেহ উদ্ধার করার পর মুসলিম রীতি অনুযায়ী তাদের দাফন সম্পন্ন হয়েছে।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তারা এবং তাদের বহনকারী গাড়িতে মেডিকেল চিহ্নযুক্ত। তারা ছিলেন মানবাধিকার বিষয়ক কর্মীও, তাদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে ইসরায়েল।
ইসরায়েলি সন্ত্রাসীদের দাবি, নিজেদের পরিচয় না দিয়ে তাদের দিকে ক্রমশ সন্দেহজনকভাবে অগ্রসর হচ্ছিল ওই গাড়ি। এ সময় ইসরায়েলি সেনারা তাতে গুলি করে। নিহতদের মধ্যে আছেন রেড ক্রিসেন্টের আটজন কর্মী এবং গাজা সিভিল ডিফেন্সের জরুরি বিভাগের ৬ জন কর্মী।
ইন্টারন্যাশনাল রেড ক্রস বলেছে, আট বছরের মধ্যে এটাই তাদের সবচেয়ে বেশি প্রাণহানি। গাজায় যুদ্ধ শুরু হয়েছে প্রায় দেড় বছর আগে। এ সময়ে ইসরায়েল কমপক্ষে ১০০ বেসামরিক নিরাপত্তা কমী এবং কমপক্ষে ১০০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে।
#Gaza #PALESTINE #GazaGenocide #Israel