>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| এখনো প্রত্যাহার করা হচ্ছেনা জুলাই বিপ্লবীদের মিথ্যা মামলাগুলো |
হাসনাতুল ইসলাম ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে। এরপর ঢাকা কলেজে ভর্তি হয়েছিল সে। জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ ছিল তাঁর। যার কারণে ফ্যাসিস্ট হাসিনার প্রশাসন দ্বারা মিথ্যা মামলার শিকার হয়েছিল।
২০২৪ সালের ২৪ জুলাই রাতে ফাইয়াজকে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায়। জন্ম নিবন্ধন আনুযায়ী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বয়স ১৭ বছর। কিন্তু হাসিনার পুলিশ মামলার এজাহারে তাকে ১৯ বছর বয়সী বলে দাবি করেছিল। আর ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ নিম্ন আদালত সেই হিসেবকে বিবেচনা করে কিশোর ফাইয়াজকে ৭ দিনের রিমান্ড দিয়েছিল। যদিও দেশব্যাপি তীব্র সমালোচনা হলে জনরোষে পড়ে সেই রিমান্ড বাতিল করা হয়েছিল তখন। কিন্তু জুলাই বিপ্লব সফল হওয়ার পরে, গণঅভ্যুত্থানের সরকার ক্ষমতায় আসার ৮ মাস পার হওয়ার পরেও তাঁর মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি।
কেন জুলাই বিপ্লবীদের মামলা এখনো প্রত্যাহার হলোনা, এই প্রশ্নের কী জবাব দিবে আসিফ নজরুল?