> ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ২০টিরও বেশি মার্কিন বিমান হা'ম'লা - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ২০টিরও বেশি মার্কিন বিমান হা'ম'লা

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ২০টিরও বেশি মার্কিন বিমান হা'ম'লা
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ২০টিরও বেশি মার্কিন বিমান হা'ম'লা





ইয়েমেনের ওপর চলমান সামরিক আগ্রাসনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ভোরে মার্কিন বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানা এবং সা’দা ও হুদাইদা প্রদেশে বিভিন্ন স্থানে ২০টিরও বেশি বিমান হা'ম'লা চালিয়েছে। ইয়েমেনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব হা'ম'লা আবাসিক এলাকাসহ পার্বত্য অঞ্চল লক্ষ্য করে চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন ইয়েমেনি আহত হয়েছেন এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।


সানার উত্তরাঞ্চলের জারাফ আশ-শারকিতে অবস্থিত হারাত বেয়ার জাইদ এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যেখানে রাজধানীর পূর্বে অবস্থিত নাকাম পর্বতকে লক্ষ্য করে তিনটি বিমান হা'ম'লা চালানো হয়। ইয়েমেনি সংবাদমাধ্যম আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, মার্কিন বিমানগুলো সা’দা প্রদেশের আল সালেম জেলার সাহলিন এলাকায় ছয়টি হা'ম'লা চালিয়েছে।


সানা'র শু'আব জেলার ফারওয়া এলাকায় মার্কিন বিমান হা'ম'লা'য় পাঁচজন শহীদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং মার্কিন আগ্রাসনের নিন্দা প্রকাশ পায়। হু'তি নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফারওয়া এলাকার আবাসিক অঞ্চল ও বাজারে চালানো ওই হা'ম'লা'য় মোট ১২ জন শহীদ এবং ৩৪ জন আহত হন।


জানাজায় অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে ‘ইয়েমেনের ওপর সরাসরি আগ্রাসন’ হিসেবে অভিহিত করেন। তারা জানান, এই ধরনের হা'ম'লা তাদের মনোবল ভাঙতে পারবে না।


একটি আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ইয়েমেনের বিরুদ্ধে তাদের হা'ম'লা “সপ্তাহের সাত দিন, চব্বিশ ঘণ্টা অব্যাহতভাবে” চলছে। তারা জানায়, এই বিমান হা'ম'লা'গু'লো বিমানবাহী রণতরী “কার্ল ভিনসন” এবং “হ্যারি এস ট্রুম্যান” থেকে চালানো হচ্ছে।


ইয়েমেনি সূত্র অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানগুলো ইয়েমেনে প্রায় এক হাজারটি হা'ম'লা চালিয়েছে, যার ফলে ২১৭ জন ইয়েমেনি শহীদ এবং আরও ৪৩৬ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন ও আ'ন'সা'রু'ল্লা'হ হু'তি বাহিনীর বিরুদ্ধে বড় আকারের হা'ম'লা চালানোর নির্দেশ দেওয়ার পর এই হা'ম'লা চালানো হয়। ট্রাম্প আ'ন'সা'রু'ল্লা'হ হু'তি বাহিনীকে "সম্পূর্ণ নির্মূল" করার হুমকিও দিয়েছিলেন।


এই ঘোষণার পরপরই হু'থি যো'দ্ধা'রা প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে স'ন্ত্রা'সী দখলদার ইসরায়েলের ভূখণ্ড ও দখলদার ইসরায়েলের দিকে যাওয়া জাহাজগুলোর ওপর ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা চালিয়েছে। এসব হা'ম'লা মূলত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর স'ন্ত্রা'সী ইসরায়েলের নতুন করে শুরু হওয়া গ'ণ'হ'ত্যা'মূ'ল'ক হা'ম'লা'র জবাবে চালানো হয়েছে।


উল্লেখ্য, মার্কিন সমর্থনে দখলদার ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় লাগাতার গ'ণ'হ'ত্যা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী, এ পর্যন্ত ১৬৮,০০০ এর বেশি মানুষ শহীদ ও আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। একইসঙ্গে নিখোঁজ রয়েছেন অন্তত ১১,০০০ ফিলিস্তিনি।



একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.