![]() |
| ১০ বছর ইসরাইলি কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি আহমেদ মানসরা। |
অধিকৃত জেরুজালেমে ২০১৫ সালে দুই ইসরাইলিকে ছুরিকাঘাত ও আহত করার অভিযোগে, ১৩ বছর বয়সে আহমেদ মানসরাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।
সে ছুরিকাঘাতে অংশ নেয়নি বলে আদালতে প্রমাণিত হওয়া স্বত্বেও তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এর রিপোর্ট অনুসারে তার আটকের সময়, তিনি এক বছরেরও বেশি সময় ধরে নির্জন কারাবাসসহ অসহনীয় কষ্ট সহ্য করেছিলেন।
