> সমমনা ইসলামী দলগুলোর ৯ দফায় ঐক্যমত - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

সমমনা ইসলামী দলগুলোর ৯ দফায় ঐক্যমত

সমমনা ইসলামী দলগুলোর ৯ দফায় ঐক্যমত
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

সমমনা ইসলামী দলগুলোর ৯ দফায় ঐক্যমত

 

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ দফা প্রস্তাবনায় ঐকমত্য প্রকাশ করেছে দলসমূহের নেতারা।


বুধবার (১৬ এপ্রিল) বিকেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল, নেজামে ইসলাম পার্টির প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ।

মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।


দলসমূহের গৃহীত নয়টি প্রস্তাবনা হলো:

১. সংবিধানের মূলনীতিতে ’মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাবিত ‘বহুত্ববাদ’ সংবিধানে সংযুক্ত করা যাবে না।

২. সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

৩. গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৪. মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে।

৫. প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।

৬. পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্ত্বরে গণহত্যা, জুলাই গণঅভ্যূত্থানকালে গণহত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে।

৭. হেফাজতের নেতা কর্মীসহ আলেম-উলামাদের নামে দায়েরকৃত ও অন্যান্য রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

৮. ফ্যাসিবাদী আওয়ামীলীগের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৯. ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসনে রোধ করতে হবে। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে। এ জন্যে জুলাই অভ্যূত্থানকালীন সময়ের মতো জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.