![]() |
| দেশব্যাপী গাজার সমর্থনে ব্যাপক বিক্ষোভ, বাংলাদেশের পাসপোর্টে ফিরল একসেপ্ট ইসরাইল ! |
বাংলাদেশের পাসপোর্টে “ইসরাইল ব্যতীত” শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। গত রবিবার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ব্যতীত। তবে, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়।
