> গাজায় কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরাইলি হামলায় শতাধিক নিহত হওয়ার ঘটনা 'মাত্র শুরু' : নেতানিয়াহু - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

গাজায় কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরাইলি হামলায় শতাধিক নিহত হওয়ার ঘটনা 'মাত্র শুরু' : নেতানিয়াহু

গাজায় কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরাইলি হামলায় শতাধিক নিহত হওয়ার ঘটনা 'মাত্র শুরু' : নেতানিয়াহু
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় শত শত বেসামরিক নাগরিক নিহত হওয়া হামলা 'কেবল শুরু' মাত্র।


মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী 'ক্রমবর্ধমান শক্তি' নিয়ে হামলা চালাবে এবং ভবিষ্যতে যুদ্ধবিরতি আলোচনা 'কেবল আগুনের মধ্যেই হবে'।


নেতানিয়াহু বলেন, গত ২৪ ঘণ্টায় হামাস আমাদের বাহিনীর শক্তিমত্তা বুঝতে পেরেছে, আমি আপনাদেরকে এবং তাদের আশ্বস্ত করতে চাই যে এটি কেবল শুরু হয়েছে।


তিনি বলেন, 'আমাদের সব জিম্মির মুক্তি, হামাসকে নির্মূল এবং গাজা ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে উঠবে না এমন প্রতিশ্রুতি অর্জনের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।


(নেতানিয়াহু আলোচনায় অগ্রগতির অভাবের জন্য হামাসের উপর সরাসরি দোষ চাপিয়েছেন।)


নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব ইসরায়েল গ্রহণ করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। এ কারণেই আমি গতকাল হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নবায়নের অনুমোদন দিয়েছি।


নেতানিয়াহু গাজায় 'সব অনিচ্ছাকৃত হতাহতের' জন্য হামাসকে দায়ী করেছেন।


তিনি বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হামাস কর্মকর্তাদের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ এড়িয়ে চলা উচিত এবং আমি গাজার জনগণকে তাদের পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।


গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের আকস্মিক প্রাণঘাতী হামলায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া হামাসের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নেতানিয়াহু এ মন্তব্য করলেন।


যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকে হামলা অব্যাহত রাখায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭৪ জনেরও বেশি শিশু রয়েছে।


#Palestine #Israel #Gaza

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.