> আফগানিস্তানের বৃহত্তম প্রকল্প কুশতেপা খাল বাস্তবায়নের পথে - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

আফগানিস্তানের বৃহত্তম প্রকল্প কুশতেপা খাল বাস্তবায়নের পথে

আফগানিস্তানের বৃহত্তম প্রকল্প কুশতেপা খাল বাস্তবায়নের পথে
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

আফগানিস্তানের বৃহত্তম প্রকল্প কুশতেপা খাল বাস্তবায়নের পথে



ইসলামি আমিরাত আফগানিস্তানের উত্তরাঞ্চলে বহুদিনের স্বপ্ন কুশতেপা খাল বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। ইসলামি আমিরাত সরকার এটিকে দেশের সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প হিসেবে দেখছে। খালটি নির্মাণের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে উর্বর কৃষিজমিতে রূপান্তর করা হবে, যা দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।


সরকারি পরিকল্পনা অনুযায়ী, জেহুন নদী থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৬৫০ ঘনমিটার পানি বালখ, জওজান ও ফরিয়াব প্রদেশের মরুভূমিতে প্রবাহিত করা হবে। এর ফলে প্রায় ৩ লাখ হেক্টর জমি চাষের উপযোগী হয়ে উঠবে। খালটির গড় প্রস্থ ১০০ মিটার, গভীরতা ৮.৫ মিটার এবং পানির স্তর থাকবে ৬.৫ মিটার।


কুশতেপা খাল বালখ প্রদেশের কুলদার এলাকা থেকে জেহুন নদীর পানি প্রবাহিত করে কুলদার মরুভূমির মধ্য দিয়ে যাবে। এটি ‘হেরাতান-মাজার শরিফ’ মহাসড়কের সঙ্গে সংযুক্ত হবে, যা সড়ক যোগাযোগ ও শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


সরকারের দাবি, এই প্রকল্প শুধু কৃষিখাত নয়, সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, কুশতেপা খালের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্প খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.