![]() |
| গাজায় ইসরায়েলের আগ্রাসনের ফলে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩৬০ ছাড়িয়েছে |
মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মী দল তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। যার ফলে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ রেখেছে ঠিকই, কিন্তু ফিলিস্তিনি ছিটমহলগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। এছাড়া যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি
#Gaza #PALESTINE #GazaGenocide #Israel
