> ৬৭ বছরের জীবনে ৪৫ বছর কারাগারে: সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ এখন মুক্ত - As-Sidq News
সাহরি ও ইফতারের সময়সূচি এখানে দেখুন Follow Now!

রমজান

... ...
অপেক্ষা করুন...
00:00:00
বাকি আছে
My Social Save Data, Connect Friends Login

৬৭ বছরের জীবনে ৪৫ বছর কারাগারে: সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ এখন মুক্ত

৬৭ বছরের জীবনে ৪৫ বছর কারাগারে: সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ এখন মুক্ত
Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

৬৭ বছরের জীবনে ৪৫ বছর কারাগারে: সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ এখন মুক্ত


স'ন্ত্রা'সী দখলদার ইসরায়েলের কারাগারে ৪৫ বছর ধরে বন্দি থাকা সবচেয়ে ফিলিস্তিনি রাজনীতিবিদ নায়েল বারগুতিকে মুক্তি দিয়ে মিশরে পাঠানো হয়েছে। দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হা'মা'সে'র মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ৬৭ বছর বয়সী বারগুতিকে দেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার মিশরে পৌঁছেছেন।


বারগুতি ৪৫ বছর ইসরায়েলি কারাগারে থেকেছেন। এর মধ্যে একটানা কেটেছে ৩৪ বছর। আর এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠেছে।


বয়স আর দুঃসহ কারাজীবনে অনেকটা নাজুক হয়ে পড়া নায়েলকে গতকাল (বৃহস্পতিবার) মুক্তি দেয় ইসরায়েল। তবে দখলদার বাহিনী শর্ত দেয়, এবার মুক্তি পেয়ে বারগুতিকে ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবন কাটাতে হবে। সেই শর্ত অনুযায়ী বাসে করে মিশরে গেছেন বারগুতি।


বারগুতি ফিলিস্তিনি বন্দিদের মধ্যে ‘আবু আল-নুর’ নামে পরিচিত। ২০১১ সালে ইসরায়েলি সেনা ‘গিলাদ শালিত’ বন্দি বিনিময়ের অংশ হিসেবে বারগুতিকে মুক্ত করে এনেছিল হা'মা'স। মুক্তির পর অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে নিজ শহর কোবারে ফেরেন তিনি। তবে সেই ছাড়া পাওয়া খুব বেশি দিনের জন্য হয়নি। 


২০১৪ সালের জুনে ইসরায়েল বারগুতিকে আবারও গ্রেফতার করে। চুক্তির শর্ত ভাঙার অভিযোগে পুনর্বহাল করা হয় ইতোপূর্বে তাঁকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড। রামাল্লাহ'র উত্তরে একজন ইসরায়েলি কর্মকর্তাকে হ'ত্যা'র অভিযোগে তাকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু তার মেয়াদ শেষ হওয়ার পর আরও ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।  


রামাল্লাহ'র কোবার গ্রামের বাসিন্দা বারগুতির বাবা ২০০৪ সালে মা'রা যান। ইসরায়েলি কর্তৃপক্ষ তার বাবার দাফন অনুষ্ঠানে যোগদানের অধিকারও থেকে তাকে বঞ্চিত করে। বারগুতির মা ফারহা ছিলেন একজন লেখিকা ও কবি। তিনিও তার কারাবন্দি ছেলের জন্য অপেক্ষা করতে করতে একসময় দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমান।


নায়েল বারগুতি রামাল্লাহ'র উত্তরে ফিলিস্তিনি গ্রাম কোবারে ১৯৫৭ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনে ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া ঐতিহ্যবাহী একটি পরিবারে তাঁর জন্ম।




একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.