>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| হু'থি'দে'র ওপর মার্কিন হা'ম'লা'য় নিহত ১৫, ভয়াবহ পরিণতির হুমকি ট্রাম্পের |
ইয়েমেনে আ'ন'সা'রু'ল্লা'হ হু'থি'দে'র ওপর মার্কিন বিমান হা'ম'লা'য় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও নয় জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গতকাল শনিবার থেকে ইয়েমেনের হু'থি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হা'ম'লা শুরু করেছে।
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে স'শ'স্ত্র গোষ্ঠীর হা'ম'লা'র কারণেই এই বিমান হা'ম'লা'র বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, "ইরানের অর্থায়নে এই হু'থি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষে'প'ণা'স্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে।"
তিনি আরও লিখেছেন, তাদের 'জ'ল'দ'স্যু'তা, সহিংসতা এবং স'ন্ত্রা'স'বা'দ' এর জন্য 'বিলিয়ন ডলার' খরচ হয়েছে এবং অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। হু'থি'দে'র পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হা'ম'লা'য় অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং আরও নয় জন আহত হয়েছে।
গা'জা'য় ইসরায়েল-হা'মা'স যু'দ্ধে'র প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল আ'ন'সা'রু'ল্লা'হ হু'তি বাহিনী। তারা জানিয়েছে যে, তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের এই হা'ম'লা'র জবাব দেবে।