![]() |
| ভারতের কারাগারে বন্দী ১,০৬৭ বাংলাদেশির একটি তালিকা পাওয়া গেছে: গুম কমিশন |
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক এক হাজার ৬৭ জনের নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গুমের শিকার ৩৩০ জনের অবস্থান জানার জন্য অনুসন্ধান চলছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে।
তিনি আরও বলেন, কমিশনের নিকট এ পর্যন্ত এক হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে এবং সেগুলোর মধ্য থেকে এক হাজার অভিযোগের যাচাই-বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে।
#INDIA #BANGLADESH
