>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| নিউ ইয়র্ক টাইমস আবু মারজুকের বক্তব্য বিকৃত করায় হা'মা'সে'র প্রতিবাদ |
মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস হা'মা'স নেতা মূসা আবু মারজুকের একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হা'মা'স। হা'মা'স জানিয়েছে, মারজুকের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার মূল বক্তব্য বাদ দিয়ে দেয়া হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস সোমবার হা'মা'সে'র সিনিয়র নেতা মূসা আবু মারজুকের সাক্ষাৎকারভিত্তিক একটি নিবন্ধে একথা লিখেছে যে, মারজুক বলেছেন, ৭ অক্টোবরের ‘তুফান আল-আকসা’ অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলের সম্ভাব্য ধ্বংসাযজ্ঞের কথা জানা থাকলে তিনি ওই অভিযানে সম্মতি দিতেন না।
নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার সারাবিশ্বের গণমাধ্যমে মূসা আবু মারজুকের এই বক্তব্য ফলাও করে প্রচারিত হয়। এর প্রতিক্রিয়ায় হা'মা'স মঙ্গলবার গাজায় এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে আবু মারজুকের সঠিক বক্তব্য তুলে ধরা হয়নি এবং তিনি যা বলতে চেয়েছেন, তা ফুটিয়ে তোলা হয়নি।
হা'মা'সে'র বিবৃতিতে বলা হয়েছে, আবু মারজুক একথা নিশ্চিত করেছেন যে, ইসরায়েলের দখলদারিত্ব, অবরোধ ও অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে ২০২৩ সালের ৭ অক্টোবরের ‘তুফান আল-আকসা’ অভিযান চালানো হয়েছে। আবু মারজুক তার সাক্ষাৎকারে আরও বলেছেন, দখলদার ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় ভয়ঙ্কর যু'দ্ধা'প'রা'ধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে।
বিবৃতিতে বলা হয়, আবু মারজুক নিউ ইয়র্ক টাইমকে আরও বলেছেন, স'শ'স্ত্র প্রতিরোধের মাধ্যমে দখলদার ইসরায়েলের কাছ থেকে মাতৃভূমি মুক্ত করার অবস্থান থেকে হা'মা'স সরে যাবে না। তিনি বলেন, যতদিন দখলদার ইসরায়েল আমাদের ভূমিতে অবৈধ দখলদারিত্ব বজায় রাখবে, ততদিন অ'স্ত্র সমর্পণ কিংবা পরাজয় স্বীকার করা সম্ভব নয়।