>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| গাজার প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করলো ইসরায়েল |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করেছে সন্ত্রাসী দখলদার ইসরায়েল। সোমবার (১৮ মার্চ) গাজাজুড়ে ভয়াবহ বোমা হামলা চলায় ইসরায়েল, এ হামলায় তিনি শহীদ হন।
ইশাম দা-লিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমাদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান ইসরায়েলি হামলায় শাহাদাত বরণ করেছেন। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এ চার নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে।
আইডিএফ আরও জানায়, হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের ওপর বড় আঘাত হানা। যেন তারা গাজার নিয়ন্ত্রণ হারায় এবং ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি না হয়।
#Gaza #PALESTINE #GazaGenocide #Israel