>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| রমজানে আল-আকসায় প্রবেশে ফিলিস্তিনিদের ওপর নতুন নিষেধাজ্ঞা |
পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনিদে উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে স'ন্ত্রা'সী দখলদার ইসরায়েল। বিশেষ করে, সম্প্রতি যারা ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তাদের এ বছর মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। এ সিদ্ধান্ত মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।
ইসরায়েলি সরকারের ঘোষণা অনুযায়ী, শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধবিরতির অংশ হিসেবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মসজিদে যেতে নিষেধ করা হয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরায়েল আল-আকসার চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেবে। মসজিদ ও পূর্ব জেরুজালেমের রাস্তাগুলোতে অতিরিক্ত চেকপয়েন্ট বসানো হবে, যেখানে প্রতিদিন প্রায় তিন হাজার ইসরায়েলি পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পশ্চিমতীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনিরা বরাবরের মতোই এ ধরনের নিষেধাজ্ঞাকে অন্যায় বলে মনে করছে। তাদের মতে, এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। এর আগেও তরুণ ফিলিস্তিনিদের মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে, তবে অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে নামাজ আদায় করতে যান। এ বছরও একই রকম চিত্র দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।