>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| গা'জা'র নেটজারিম করিডোর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার |
ফি'লি'স্তি'নে'র স্বাধীনতাকামী সংগঠন হা'মা'সে'র সাথে স'ন্ত্রা'সী দখলদার ইসরায়েলের যু'দ্ধ'বি'র'তি চুক্তির শর্ত অনুযায়ী, রোববার গা'জা'র নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ইসরায়েল। নেটজারিম করিডোরটি দখলদার ইসরায়েলের সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ।
উত্তর গা'জা'কে দক্ষিণ থেকে বিভক্তকারী এই ভূখণ্ডটি ইসরায়েল তাদের সেনা মোতায়েনের জন্য ব্যবহার করত। ফলে উত্তর গা'জা দক্ষিণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেনা প্রত্যাহারের ফলে যু'দ্ধ'বি'র'তি চুক্তির শর্ত বাস্তবায়নের ইঙ্গিত দেয়। যদিও যু'দ্ধ'বি'র'তি'র মেয়াদ বাড়ানো হবে কি না তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ডানপন্থী রাজনৈতিক মিত্রদের কাছ থেকে যু'দ্ধ আবার শুরু করার জন্য প্রচণ্ড চাপের সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে হা'মা'সে'র হাতে বন্দী থাকা বাকি পণবন্দীদেরও বাড়ি ফেরানোর জন্য যু'দ্ধ'বি'র'তি অব্যাহত রাখার চাপ রয়েছে ইসরায়েলের নানা পক্ষ থেকে।
ইসরায়েলি সরকার নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রত্যাহারের আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে জানান যে, সেনাবাহিনী ‘রাজনৈতিক নির্দেশ অনুসারে যু'দ্ধ'বি'র'তি চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।’
এদিকে, নেটজারিম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে উদযাপন করেছে হা'মা'স। তারা করিডোর দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে নিজস্ব পুলিশ বাহিনী মোতায়েন করেছে।
ফিরে আসা ফি'লি'স্তি'নি'দে'র মধ্যে অনেকেই করিডোরে ধ্বংসস্তূপের দৃশ্য দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স তাদের কয়েকজনের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যেখান থেকে সরে গিয়েছে, সেখানে মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছেন তারা।
যু'দ্ধে'র ফলে উত্তর গা'জা'র বেশিভাগ অংশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় উত্তর গা'জা'র বাসিন্দাদের অনেকেই দক্ষিণে ফিরে গেছেন। কেউ কেউ তাদের বাড়িঘর যেখানে ছিল সেখানে তাঁবু স্থাপন করে বাস করা শুরু করেছেন।