>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| অধিকৃত পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ দিলো নেতানিয়াহু |
স'ন্ত্রা'সী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের আগ্রাসন চালানোর জন্য দখলদার বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) তেল আবিবের কাছে বাত ইয়াম শহরে একাধিক বাসে বো'মা বি'স্ফো'র'ণে'র পর এই নির্দেশ দেন তিনি।
বি'স্ফো'র'ণে'র পর ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শহরটি একরকমের থমকে গেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাত ইয়াম শহরে বেশ কয়েকটি বাসে বি'স্ফো'র'ণ ঘটেছে। কমপক্ষে তিনটি খালি বাসে লাগানো বি'স্ফো'র'ক ডিভাইস বি'স্ফো'র'ণে'র পর আগুন ধরে যায়।
প্রতিটি বি'স্ফো'র'ক ডিভাইসের ওজন পাঁচ কেজি বলে জানা গেছে। নেতানিয়াহুর কার্যালয় বাসে বি'স্ফো'র'ণে'র ঘটনাকে ‘গ'ণ'হা'ম'লা'র চেষ্টা’ বলে উল্লেখ করেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে ইসরায়েলি পুলিশ দাবি করে, তেল আবিবের কাছে দুটি শহরতলিতে তিনটি বাসে বি'স্ফো'র'ণ হয়েছে। সেখানে চারটি বি'স্ফো'র'ক যন্ত্র পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যে বাসগুলোতে বি'স্ফো'র'ণ হয়েছে, সেগুলো ডিপোতে দাঁড়ানো ছিল। বাসে কেউ ছিল না।
বি'স্ফো'র'ণে'র দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। এ ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী, সামরিক বাহিনী ও শিন বেতের প্রধান এবং পুলিশ কমিশনারের সাথে নেতানিয়াহু কথা বলেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘টাইমারযুক্ত কয়েকটি বি'স্ফো'র'ক যন্ত্র শনাক্ত করা হয়েছে। আরও কোথাও বি'স্ফো'র'ক যন্ত্র আছে কি না, তা নিশ্চিত হতে গণপরিবহনে তল্লাশি চালানো হচ্ছে।’
স্থানীয় সংবাদমাধ্যমে সম্প্রচার করার খবরে দেখা গেছে, ডিপোতে একটি বাসে আগুন জ্বলছে। পুড়ে যাওয়া একটি বাসের ছবিও দেখা গেছে। গত মাস থেকে পশ্চিম তীরে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: পার্সটুডে