>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| ইসরায়েলের যু'দ্ধ'বি'র'তি চুক্তি লঙ্ঘন: জিম্মি মুক্তি স্থগিত রাখার নির্দেশ হা'মা'সে'র |
গা'জা'য় চলমান যু'দ্ধ'বি'র'তি চুক্তি লঙ্ঘন করায় স'ন্ত্রা'সী দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি স্থগিত করেছে ফি'লি'স্তি'নে'র ইসলামী প্রতিরোধ আন্দোলন হা'মা'স। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয় তারা।
এক বিবৃতিতে আ'ল-কা'স'সা'ম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
এর মধ্যে রয়েছে, বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গা'জা'য় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গো'লা ও গু'লি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গা'জা'য় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে। অপরদিকে প্রতিরোধ বাহিনী তাদের কথা সম্পূর্ণভাবে রক্ষা করেছে।
আবু উবায়দা বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি (শনিবার) ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে, ততদিন এতে প্রতিশ্রতিবদ্ধ থাকব আমরা।
হা'মা'সে'র এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়ে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন।
তিনি দাবি করেন যে, ‘হা'মা'সে'র জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা যু'দ্ধ'বি'র'তি'র সুস্পষ্ট লঙ্ঘন। আমি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যে কোনো পরিস্থিতি ও ইসরায়েল রক্ষার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছি। আমরা আবারও ৭ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না।’